বিনোদন

বহু কষ্টে নিজের দুর্বলতার কথা জানালেন সবার প্রিয় ‘দিদি নং ১’ -এর রচনা ব্যানার্জি

চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee) নিজের ছেলে এবং বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সুন্দরবন। সেখানে গিয়ে নৌকায় করে ঘুরেছেন তাঁরা। সুন্দরবনের ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন রচনা। রচনার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

রচনা নিজের ছেলের মধ্যেই খুঁজে পান নিজের পৃথিবী। ক্রিসমাসের ছুটিতে রচনা তাঁর ছেলেকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন ইবিজা ফার্ম রিসর্ট অ্যান্ড স্পা-তে। সেখানে গিয়ে শীতের রোদে জমিয়ে ক্রিকেট খেলেছেন মা ও ছেলে। সেই ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করে রচনা বলেছেন, তাঁর ছেলেই তাঁর সবকিছু। ছবিতে রচনার পরনে রয়েছে মভ কালারের ট্র‍্যাক সুট ও চোখে সানগ্লাস। রচনার ছেলের পরনে রয়েছে কালো রঙের জিনস এবং নীল টি-শার্ট এবং হাতে ক্রিকেট ব্যাট। রচনার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে মা ও ছেলের মিষ্টি ছবিগুলি।

কিছুদিন আগেই কোভ‍্যাক্সিন নিয়ে নিজের ছবি শেয়ার করেছিলেন রচনা। ভ‍্যাক্সিন নেওয়ার পর রচনার সামান্য জ্বর এলেও এখন সুস্থ আছেন তিনি। এর ফাঁকেই নিজের অন্যতম দুর্বলতার কথা এদিন শেয়ার করলেন রচনা। জ্বর থেকে উঠেই রচনা শেয়ার করলেন একপ্লেট মিষ্টি নিয়ে ছবি। মিষ্টি রচনার সবচেয়ে বড় দুর্বলতা বলে জানিয়েছেন তিনি। তবে মিষ্টিগুলি ‘বাঞ্ছারাম’-এর কিনা সেই কথা জানা যায়নি।

রচনা মূলত ঘরে ঘরে ‘দিদি নং 1’ শোয়ের দৌলতে বেশি পরিচিত। একসময় অভিনেত্রী হিসাবে প্রশংসিত হলেও টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ‘দিদি নং 1’- এর টিআরপি বাড়িয়ে দিয়েছে। রচনার পরিবর্তে একবার দেবশ্রী রায়(Debashree Roy)শোয়ের সঞ্চালক হিসেবে আনা হলেও দর্শকদের মন ছুঁতে পারেননি দেবশ্রী। তাই রচনাকেই আবার এই শো-তে ফিরিয়ে আনা হয়।
রচনার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তাঁর মানবিকতা। টলিউডের বহু দুঃস্থ শিল্পীকে সাহায্য করেন রচনা।ব্যক্তি রচনা ভালোবাসেন গাছ লাগাতে,বেড়াতে যেতে,নিজের ছেলেকে নিয়ে জমিয়ে সংসার করতে এবং জীবনকে ইতিবাচক ভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে। আক্ষরিক অর্থেই রচনা ‘দিদি নং 1’।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026