দাদাগিরি আনলিমিটেড রিয়্যালিটি শোয়ের জগতে অন্যতম জনপ্রিয় একটি গেম রিয়্যালিটি শো। দাদাগিরি বললেই আমাদের সবার প্রথম যার মুখটা মনে পড়ে তিনি হলেন সৌরভ গাঙ্গুলী। তর সঞ্চালনা ছাড়া দাদাগিরি একেবারেই অসম্পূর্ণ। তবে অন্যদিকে জি ওডিয়াতেও দাদাগিরি অনুষ্ঠিত হয়। সেখানে সঞ্চালক হিসেবে দেখা যায় ওডিয়া ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা অনুভব মোহান্তিকে। সম্প্রতি সেই ওডিয়া দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন সকলের প্রিয় রচনা ব্যানার্জী।
উল্লেখ্য, টলিউডের পাশাপাশি ওডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী রচনা ব্যানার্জী। ওডিয়া ভাষায় একাধিক হিট জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। তিনি বাঙালি দর্শকদের পাশাপাশি ওডিয়া দর্শকদেরও খুব পছন্দের, তা আর বলার অপেক্ষা রাখে না। ওডিয়া দাদাগিরির মঞ্চেই অনুভব মোহান্তির প্রশ্নেই বিপাকে অভিনেত্রী। সম্প্রতি আসন্ন সেই এপিসোডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। জি ওডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে প্রোমোটি।
সম্প্রতি ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে, দাদাগিরি ওডিয়ার সঞ্চালক মঞ্চে সকলের সামনেই অভিনেত্রীকে প্রশ্ন করেন, তার প্রিয় জুটি সিদ্ধান্ত-রচনা নাকি শাহরুখ-কাজল! অনুভবের এই প্রশ্নে কিছুক্ষণের জন্যে হলেও থমকে গিয়েছিলেন অভিনেত্রী। এরপরে তিনি জোর গলায় সকলের সামনে জানান তার প্রিয় জুটি সিদ্ধান্ত-রচনা। নিজের ইন্ডাস্ট্রিকেই বেছে নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই উত্তরে বেজায় খুশি সকলেই, তা স্পষ্ট। আপাতত আসন্ন এই এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন ওডিয়া দর্শকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…