বিনোদন

রচনা কি সত্যিই ডিভোর্সি? স্বামীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বহুদিন ধরেই টলি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন অভিনেত্রী রচনা ব্যনার্জি। একসময়ে বাংলা দর্শকদের হিট সিনেমা উপহার দিয়েছেন। শুধু বাংলা না হিন্দি আর দক্ষিণী ইন্ড্রাস্টিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। এখন অভিনয় না করলেও টেলিভিশনে প্রতিদিন দর্শকের সাথে সুসম্পর্ক স্থাপন করেছেন। ‘দিদি নং ওয়ান′ দিয়ে রচনা ব্যানার্জি হয়ে উঠেছেন সকলের প্রিয় দিদি। টানা ১০ বছরের বেশি সময় ধরে রচনা এই শোয়ের সঞ্চালনা করছেন। এই শোয়ের মাধ্যমে তিনি বহু মহিলার আদর্শ হয়েছেন। হাসিমুখে বহু মেয়ের সমস্যা সমাধান করেছেন।

তবে রচনা টলিউডের অন্যান নায়িকাদের মতো নিকের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কথা বলতে শোনা যায় না তাঁকে। এমনকী আজ অব্দি তাঁর নামে কোনও বিতর্ক হয়নি। বরং রচনা নিজের কাজ আর নিজের মতো করে স্বাধীন মতো থাকতেই ভালোবাসেন। অভিনেত্রীর ছেলে প্রণিলের গল্প ‘দিদি নম্বর ১’-এ শুনেছেন অনেকেই। তবে রচনা আর তাঁর স্বামীর মধ্যে সম্পর্কের সমীকরণ যে কী, তা অজানা অনেকেরই।

রচনা কি তাঁর স্বামীর সাথে ডিভোর্স নিয়েছেন নাকি তিনি সিঙ্গেল মাদার, কারও সাথে সম্পর্কে আছেন নাকি কারও সাথে সম্পর্কে কি জড়াতে চান অভিনেত্রী?  এই প্রশ্ন অনেকের। তবে এবার ৪৭ বছরের রচনা এই নিয়ে সরাসরি কথা বললেন এক সংবাদমাধ্যমের সাথে। রচনা জানালেন, তিনি বিবাহিত, তবে তাঁর নামে ‘হ্যাপিলি ম্যারেড’ তকমাটা আর যায় না। যদিও স্বামীর সাথে তিনি ডিভোর্স নেনিনি। তবে স্বামীর থেকে আলাদা থাকেন।

রচনার কথায়, ‘ছেলের জন্যই আমরা ডিভোর্স নিইনি। কারণ আমি কখনও চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে তাঁর বাবা-মা ডিভোর্সড। এটা আমার এবং আমার স্বামীর মিলিত সিদ্ধান্ত।’স্বামীর সাথে রচনার সম্পর্ক এখন বন্ধুর মতো। রচনা জানিয়েছেন ছেলেকে সাথে নিয়ে তিনজন প্রায়ই রেস্তোরাঁয় খেতে যান। ছেলের পরীক্ষা থাকলে তাঁর স্বামী বাড়িতে এসে থাকে, ছেলেকে পড়ায়। তিনজনে মিলে একসঙ্গে বসে গল্প করেন, হাসি-ঠাট্টাও করেন।

উল্লেখ্য,২০০৭ সালে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। অভিনেত্রীর ছেলের নাম ও রয়েছে প্রণিল বসু। বাবা আর ছেলের সাথেই থাকতেন রচনা। যদিও গত নভেম্বরে মারা যান রচনার বাবা। সেই শোক কাটিয়ে সদ্য দিদি নাম্বার ওয়ানের কাজে ফিরেছেন সকলের প্রিয় দিদি। পাশাপাশি নিজের শাড়ির বুটিকের কাজ ও শুরু করেছেন।

John Fabian

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026