বিনোদন

ক্লান্ত হয়ে মাটিতে বসেই ঘুমিয়ে পড়লেন অভিনেত্রী রাধিকা আপ্তে, হাসির ঝড় নেট দুনিয়ায়

সম্প্রতি অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte) নিজের একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।  ভিডিওতে দেখা যাচ্ছে,  আকাশি রঙের গাউন পরে ফটোশুট করতে করতে ক্লান্ত হয়ে হঠাৎ মাটিতে বসে পড়লেন রাধিকা। মাটিতে বসে বসেই রাধিকা ঝিমোতে শুরু করলেন।  তারপর ঝিমুনি ভাঙতেই হেসে ফেললেন রাধিকা।  ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে রাধিকা লিখেছেন, একটানা প্লেনে ট্র‍্যাভেল করে ক্লান্ত  ছিলেন তিনি।

স্বাস্থ্য-সচেতন রাধিকা লকডাউনের সময় বাড়িতেই কাটিয়েছিলেন। শুধুমাত্র একদিন তাঁকে দেখা গিয়েছিল বেসিক হেলথ চেক-আপের জন্য ডাক্তারের চেম্বারে যেতে।  পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই মুম্বই ফিরে কাজে যোগ দিয়েছেন রাধিকা।

নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)-এর মতো অনেক অভিনেতার ‘সিক্রেট ক্রাশ’ রাধিকার সঙ্গে অভিনেতা তুষার কাপুর (Tushar kapoor)-এর সম্পর্ক নিয়ে জল্পনা ছিল একসময়। কিন্তু পরবর্তীকালে তুষার ও রাধিকা দুজনেই তা গুজব বলে উড়িয়ে দেন।  কেরিয়ারকে প্রাধান্য দিয়েছেন রাধিকা। অনিরুদ্ধ রায়চৌধুরী (Anirudhdha Roychowdhury)  পরিচালিত বাংলা ফিল্ম ‘অন্তহীন’-এর মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন রাধিকা। ফিল্মে ‘যাও পাখি’ গানে রাধিকার এক্সপ্রেশন দর্শকদের নজর কেড়ে নিয়েছিল।  এরপর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘প‍্যাড ম্যান’, ‘মানঝি’, ‘পার্চড’-এর মতো ফিল্ম বলিউডে রাধিকার কেরিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। ‘মিটু’ মুভমেন্টেও রাধিকার পূর্ণ সমর্থন ছিল। তিনি নিজেও এগিয়ে এসে  জানিয়েছেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026