নিউজ

জম্মু-কাশ্মীরের আবহাওয়ার খবর দিল রেডিও পাকিস্তান, পাল্টা জবাব ভারতের

জম্মু-কাশ্মীর : পাকিস্তানের রেডিও চ্যানেলে দেওয়া হলো জম্মু কাশ্মীরের আবহাওয়ার খবর। রবিবার রেডিও পাকিস্তানের তরফে জম্মু, পুলওয়ামা, শ্রীনগর এবং লাদাখের আবহাওয়ার খবর দেওয়া হয়। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট, মুজফফরাবাদ এবং বালটিস্তানের আবহাওয়ার খবর দেওয়া শুরু করেছে ভারতের মৌসম ভবন। ভারতের সেই সিদ্ধান্তের পাল্টা জবাব দিতেই এদিন রেডিও পাকিস্তানের তরফে জম্মু-কাশ্মীরের আবহাওয়ার খবর দেওয়া হয়। পাকিস্তানের এই পদক্ষেপের পর কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে সমস্যা আরও বাড়লো বলে মনে করা হচ্ছে।

আজ রেডিও পাকিস্তানের দেওয়া আবহাওয়ার খবর অনুযায়ী, ভারতের অধীনে থাকা জম্মু-কাশ্মীরের বেশিরভাগ অংশ মেঘাচ্ছন্ন থাকবে। জম্মুর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানায় রেডিও পাকিস্তান। জম্মুর পাশাপাশি শ্রীনগর, পুলওয়ামা এবং লাদাখের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার খবরও জানানো হয়। পাকিস্তানের এই কাজ দুই দেশের মধ্যে সমস্যা আরও বাড়াবে বলেই মত কূটনৈতিক মহলের। প্রসঙ্গত, কয়েক মাস আগে পাকিস্তানের সুপ্রীম কোর্ট পাক অধিকৃত কাশ্মীরে ভোট করার অনুমতি দেয়। তখন দেয় সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।

ভারতীয় বিদেশ মন্ত্রক জানায়, “জোর করে দখল করে থাকা কোনো এলাকায় পাকিস্তান ভোট করাতে পারে না।” এই ঘটনার পরেই ভারতের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট, বালটিস্তান, মুজফফরাবাদে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হবে। সেই মতো মঙ্গলবার থেকে আবহাওয়ার খবর দেওয়া শুরু করে দিল্লির মৌসম ভবন। ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “ভারতের এই সিদ্ধান্ত বেআইনি। তারা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে।” এরপরই আজ রেডিও পাকিস্তানের তরফে আবহাওয়ার খবর প্রকাশ করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026