নিউজ

প্রয়াত প্রাক্তন আরজেডি নেতা রঘুবংশ সিং

প্রয়াত হলেন প্রাক্তন আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং। আজ সকালে দিল্লি এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। লালু প্রসাদ যাদবের তিন দশকের বন্ধু ছিলেন প্রাক্তন আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং। সূত্রের খবর সপ্তাহ খানেক আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রঘুবংশ।

গতকাল রাতে তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। এরপরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু আজ সকালে দীর্ঘ লড়াই শেষ করে তিনি পরলোক গমন করেন। তিন দিন আগে হাসপাতালে বসেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন। সামনে বিহারে বিধানসভা নির্বাচন। সবাইকে চমকে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে চিঠি লিখে দল ছাড়ার ঘোষণা করেন।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে প্রথম রাজনীতির ময়দানে পা রাখেন এরপর বৈশালী লোকসভা কেন্দ্র থেকে পাঁচবার সাংসদ। এমনকি ১৯৯৬ সালে জনতা দল এবং ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত আরজেডির হয়ে লোকসভার সাংসদ হয়েছেন। কিন্তু গত বছর লোকসভা নির্বাচনে লোক জনশক্তি পার্টির বীণা দেবীর কাছে হেরে যান আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং। এমনকি মনমোহন সিং সরকারের প্রথম ইউপিএতে গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন রঘুবংশ। অনেকের মতে একশো দিনের কাজ “মনরেগা” প্রকল্প তারই গুরুত্বপূর্ণ আবিষ্কার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026