খেলা

জেসন রয়ের পরিবর্তে এই বিধ্বংসী ক্রিকেটারকে দলে নিতে চলেছে গুজরাট টাইটান্স

আইপিএলের মেগা নিলাম থেকে ২ কোটি মূল্যে ইংলিশ ওপেনার জেসন রয়কে কিনেছিল নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স! ইংলিশ ওপেনার জেসন রয় আন্তর্জাতিক ক্রিকেটে তার বিধ্বংসী পারফরমেন্স দ্বারা ইতিমধ্যে নজর কেড়েছেন। মেগা নিলাম থেকে তাকে দলে নিতে পেরে সম্ভাব্য শক্তিশালী একাদশ সাজাতে শুরু করেছিল গুজরাট টাইটান্স। তবে গুজরাটের সেই পরিকল্পনায় বাধা হয়ে দাড়ালো ইংলিশ ক্রিকেটার জেসন রয়। ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎই আইপিএল থেকে সরে দাঁড়ান তিনি। এরপর তার বিকল্প খোঁজা শুরু হয় গুজরাটের পক্ষ থেকে।

তবে মেগা নিলামে বিশ্বের সর্বোত্তম ক্রিকেটারদের ইতিমধ্যে ক্রয় করে নিয়েছে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো। অবশিষ্ট ক্রিকেটারদের মধ্যে থেকে জেসন রয়ের পরিবর্তক বেছে নিতে হবে গুজরাটকে। জানা গেছে, জেসন রয়কে হারানোর ধাক্কা সামলে তার পরিবর্ত খুঁজে নিয়েছে আমদাবাদ ভিত্তিক আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। তারা আফগানিস্তানের আগ্রাসী উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজকে দলে নিতে চলেছে বলে সূত্রের খবর।

তবে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে অফিসিয়ালভাবে এ বিষয়ে কোন তথ্য প্রকাশ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় জেসন রয়ের পরিবর্তক হিসেবে আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজকে গুজরাট কিনতে চলেছে বলে জানা গেছে। আমাদের মাধ্যম থেকে আপনাকে জানিয়ে রাখি, আফগানিস্তানের তরুণ এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বব্যাপী সমস্ত ঘরোয়া প্রিমিয়ার লিগে দাপটের সাথে খেলে বেড়াচ্ছেন। ২০ বছর বয়সী রহমানুল্লাহ এখনও পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৯টি ওয়ান ডে ও ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। আইপিএলের নিলামে তার বেসিক মূল্য ৫০ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026