তড়িৎ ঘোষ : ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা এনসিএ এর প্রধান রাহুল দ্রাবিড় এর বিরুদ্ধে ওঠা স্বার্থ সংঘাতের অভিযোগ খারিজ করে দিল বিসিসিআইয়ের ওম্বুডসম্যান কমিটির সদস্য এথিক্স অফিসার ডি কে জৈন। তাই ভারতীয় দলের প্রাক্তন এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে ক্লিনচিট দেওয়া হয়েছে সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে।
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্তা বিসিসিআইয়ের এথিক্স অফিসার এর কাছে এনসিএ প্রধানের নামে অভিযোগ করেন। গুপ্তার অভিযোগ, রাহুল দ্রাবিড় বর্তমানে এনসিএ এর প্রধান এবং তার পাশাপাশি ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট। ইন্ডিয়া সিমেন্ট আবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এর মালিক। সেই ভিত্তিতে রাহুল দ্রাবিড় কে স্বার্থ সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানো হয়।
অভিযোগের ভিত্তিতে রাহুল দ্রাবিড় জানান, তিনি গরহাজিরার জন্য ইন্ডিয়া সিমেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়েছেন। সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে ডি কে জৈন জানান “আমি কোন কিছুতেই দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থ সংঘাত দেখতে পাচ্ছি না, তাই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি অভিযোগকারী এবং বিসিসিআই কে জানিয়ে দেওয়া হয়েছে”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…