নিউজ

প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপের মূলে নরেন্দ্র মোদি, ফের কটাক্ষ রাহুল গান্ধীর

নয়াদিল্লি: প্রথম থেকেই এক জন যোগ্য বিরোধী দল নেতার পরিচয় দিয়েছেন কংগ্রেস প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এবার কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরো এক বার আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, চিনের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে তলানিতে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক খারাপের দিকেই এগোচ্ছে আর এসবের মূলে আছে কেন্দ্রীয় সরকার।

রাহুলের ট্যুইট, “প্রতিবেশী দেশগুলির সঙ্গে কংগ্রেস যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দশকের পর দশক ধরে গড়ে তুলিছেল, মোদি সেই সম্পর্ক ধ্বংস করছে৷ এটি খুবই বিপজ্জনক”।  কিছুদিন আগেই সংসদে উপস্থিত না থাকলেও পরিযায়ী শ্রমিক, ভেঙে পড়া অর্থনীতি, মূল্যবৃদ্ধি থেকে লাদাখ সব নিয়ে মুখ খোলেন কংগ্রেস প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

লাদাখ সীমান্ত ইস্যুতে মোদি সরকারকে নিশানা করে রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, “মোদি সরকার ভারতীয় সেনার পাশে নাকি চিনের?” রাহুল ট্যুইটারে আরো লেখেন, “আপনারা ক্রোনোলজিটা বুঝুন, প্রধানমন্ত্রী বলেন সীমান্তে কেউ ঢোকেনি৷ চিনের ব্যাঙ্ক থেকে মোটা ঋণ নেন৷ তারপর প্রতিরক্ষামন্ত্রী বলেন অনুপ্রবেশ হয়েছে৷ এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন অনুপ্রবেশ হয়নি৷ মোদি সরকার ভারতীয় সেনার  সঙ্গে না চিনের সঙ্গে? এত ভয় কীসের?”

অন্যদিকে এদিন রাজ্যসভায় ৭ জন সাংসদকে সাসপেন্ডের বিষয়ে রাহুল গান্ধী বলেন, “২০১৪ সালে মোদিজির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য। ২০১৪ সালে মোদি সরকার আদালতে জানায়, এই সুপারিশ রূপায়ণ তাদের পক্ষে সম্ভব নয়। ২০২০ সালে কৃষকদের জন্য কালা কানুন। মোদিজির উদ্দেশ্য পরিষ্কার”। এমনকি একের পর এক সরকারি সম্পত্তির বেসরকারিকরণের প্রস্তাবে রাহুল গান্ধি মোদি সরকারের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, দেশের যুবসমাজের কর্মসংস্থানের আশা শেষ করে দিচ্ছে এই সরকার।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026