নিউজ

চিনা ইস্যু নিয়ে নরেন্দ্র মোদিকে টুইটে কড়া আক্রমণ রাহুলের

নয়াদিল্লি: মঙ্গলবার লোকসভায় ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিবৃতি দেওয়ার পর রাহুল গান্ধী আরো একবার বাক্যবানে নিশানা করে মোদিকে। তিনি দাবি করেন, “প্রতিরক্ষামন্ত্রীর এই বয়ানেই স্পষ্ট চিনা অনুপ্রবেশ নিয়ে বিভ্রান্ত করেছেন প্রধানমন্ত্রী। মোদিজি আপনি কবে চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? চিনের থেকে আমাদের দেশের অধিগ্রহণ করে থাকা অংশ ছিনিয়ে আনবেন?”

প্রসঙ্গত, এদিন সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “এর আগেও সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক বার৷ কিন্তু শান্তিপূর্ণ ভাবে তা মিটে গিয়েছে৷ কিন্তু এ বছর পরিস্থিতি একেবারে আলাদা৷ তবে ভারত শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটাতে বদ্ধপরিকর৷ লাদাখ সীমান্তে প্রায় ৩৮ হাজার বর্গ কিলোমিটার চিন বেআইনি ভাবে দখলের চেষ্টা করে যাচ্ছে৷

তবে আমি নিশ্চিত করতে চাই, আমাদের বাহিনীর উত্‍সাহ ও উদ্দীপনা তুঙ্গে৷ এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷ প্রধানমন্ত্রীর লাদাখ সফর দেশবাসীকে বার্তা দিয়েছে, সেনাবাহনীর সঙ্গে রয়েছে গোটা দেশ”।

যদিও এদিন পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন “গোটা দুনিয়া ওদের মৃত্যু দেখেছে। একমাত্র মোদি সরকারের কাছে কোন খবর নেই। তাই বলে কি অদের মৃত্যু হয়নি?” সম্প্রতি লকডাউনে কাজ চলে যাওয়ার দেশের অনেক মানুষদের আর্থিক সমস্যা প্রকট হয়ে উঠেছে। তার মধ্যে সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে পরিযায়ী শ্রমিকরা। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌছাতে তাদের কারোর রাস্তায় মৃত্যু হয়েছে কারো বা অনাহারে। তারপর আবার চিন ইস্যুতেও সরব হন রাহুল গান্ধী।

Anirban Kundu

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026