শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনপিআর ও এনআরসি নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন এবং জানান এগুলো গরীব মানুষকে হয়রানি করার জন্য তৈরী করা হয়েছে। প্রধানমন্ত্রীর ১৫ জন ঘনিষ্ঠ বন্ধু এর ফলে অসুবিধায় পড়বে না, যারা অসুবিধায় পড়বে তারা সবাই সাধারণ মানুষ।মোদীর ওই বন্ধুরা এর থেকে আর্থিক সুবিধা পাবে বলেও উল্লেখ করেন তিনি।
কেন্দ্রের প্রস্তাবিত এনপিআর নিয়ে সংবাদমাধ্যমের কাছে বলতে গিয়ে রাহুল গান্ধী জানান, ‘নোটবন্দির মতোই দ্বিতীয় বারের জন্য নাটক করছে ওরা। এর দেশের গরীব মানুষেরাই সমস্যায় পড়বে। নোটবন্দির ঘটনা ভুলে গেলে চলবে না। এই ঘটনা নোটবন্দির থেকেও বেশী সমস্যায় ফেলবে মানুষকে।’
আরও পড়ুন : ‘পাকিস্তানে চলে যাও’ বিক্ষোভকারীদের বললেন যোগীর পুলিশ
এরপরই ওয়ানাডের কংগ্রেস সাংসদ যোগ করেন, ‘এই নাটকের মাধ্যমে বিজেপি দেশের গরীব মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে তারা ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ চাইবে। যেখানে প্রধানমন্ত্রীর ১৫ জন ধনী বন্ধুর এসব কিছুই করতে হবে না। ওরাই এখান থেকে সবচেয়ে বেশী লাভ পাবে।’
সংখ্যালঘুদের মধ্যে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে রাহুল, বিজেপির এই অভিযোগেরও এদিন উত্তর দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, একদিকে মোদীজী বলছেন দেশে কোন ডিটেনশন ক্যাম্প নেই, অন্যদিকে আসামে ডিটেনশন ক্যাম্পে মানুষের হাহাকার ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ছে দেশে। তাহলে মিথ্যেবাদী কে, নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী? তার উত্তরও জনতার কাছে জানতে চেয়েছেন রাহুল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…