নিউজ

নাকুলা পাসে ভারত-চিন সংঘর্ষ, প্রধানমন্ত্রীকে টুইট করে খোঁচা রাহুলের

নয়াদিল্লি: উত্তর সিকিমে নাকুলা পাসে ভারত ও চিনা সেনারা সংঘর্ষের পর কেন এখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? তা নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘প্রায় এক মাস হতে চলল মিস্টার, ৫৬ ইঞ্চি চিন নিয়ে কোনও কথা বলেননি।’

ভারত-চিন সংঘর্ষের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী কয়েকমাসে ‘চিন’ নিয়ে কোনও কথা বলেননি। এদিকে চিনারা ভারতে তাদের দখলদারিত্ব আরও প্রসারিত করছে। রাহুল গান্ধী বলেন, ‘চিন তার ভূখণ্ড ভারতের ভূখণ্ডে প্রসারিত করছে। মিঃ ৫৬ ইঞ্চি কয়েক মাস ধরে ‘চিন’ শব্দটি বলেননি।’ রাহুল গান্ধী টুইট করে এও বলেছেন যে তিনি ‘চিন’ শব্দটি বলা শুরু করলে তবে হয়ত প্রধানমন্ত্রী বলা শুরু করতে পারেন।

শনিবার এক বক্তৃতায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন যে, ‘চিনা সেনারা ভারতীয় অঞ্চল দখল করেছে। কিন্তু প্রধানমন্ত্রী দেশের নাম বলতেও পারছেন না। চিনা জনগণের সাহস আছে কারণ প্রধানমন্ত্রী মোদি আমাদের অর্থনীতি ধ্বংস করেছে। চিনারা যখন আমাদের অঞ্চলে প্রবেশ করেছিল, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে, কেউ প্রবেশ করেনি।’

সেনা সূত্রের খবর, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চিনা সেনা। কিম্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েক জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। চিনা সেনার অন্তত ২০ জন সদস্য ওই সংঘর্ষে জখম হয়েছে বলে জানা গিয়েছে। তারা শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয়। জখম হয়েছেন ৪ ভারতীয় জওয়ানও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026