নিউজ

লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম, রাহুলের নিশানায় আবার প্রধান্মন্ত্রী

নয়াদিল্লি: গত ৯ দিন ধরে বেড়েই চলেছে দেশে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম, বুধবার (Wednesday) গড়েছে সর্বকালের রেকর্ড। এই পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দাম নিয়ে আগে কটাক্ষপাত করেছেন শশী থারুর (Sashi Tharoor)। কিন্তু এবার নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের উদ্দেশ্যে কটাক্ষ করে টুইট (Tweet) করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘আমজনতাকে লুঠ করতে বদ্ধপরিকর মোদি সরকারের দেশে একমাত্র বিকাশ হচ্ছে পেট্রোল ডিজেলের মত জ্বালানিরই’, বললেন কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল।

একটি তিন লাইনের ছড়ার মাধ্যমে পেট্রোল-ডিজেলের বৃদ্ধি পাওয়া দামের প্রতিবাদ করেছেন রাহুল। লিখেছেন, ‘মোদী সরকার বদ্ধপরিকর জনতাকে লুঠ করেই যাবে। কেবল দু’টিরই বিকাশ করেই যাবে’। পেট্রোল ডিজেলকে বিকাশ হওয়া ‘দুটি’ বলে পরোক্ষভাবে বাক-আঘাত করেছেন তিনি। অবশ্য যাতে বুঝতে সংশয় না হয় তার জন্য টুইটের নিচে ‘হ্যাশট্যাগ ফুয়েললুঠ’ বলে উল্লেখও করেন তিনি।

দেশের মেট্রো শহরগুলিতে পেট্রোল লিটার প্রতি প্রায় বেড়েছে ২৫ পয়সা করে। বুধবার থেকে কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ে ১ লিটার পেট্রোলের দাম পার করেছে ৯০ টাকা। সঙ্গে এই শহরগুলিতে পেট্রোলের দাম হয়েছে যথাক্রমে লিটার প্রতি ৯০.৭৮, ৯৬ এবং ৯১.৬৮ টাকা। দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম যেখানে ছিল ৮৯.২৯ টাকা বুধবার তা বেড়ে হয়েছে ৮৯.৫৪ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭৯.৭০ টাকা থেকে বেড়ে পৌঁছেছে ৭৯.৮৫ টাকায়। ৪ শহরেই পেট্রোলের সাথে সাথে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ডিজেলের দামও। বুধবার কলকাতা, দিল্লী, মুম্বাই ও চেন্নাইতে ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৩.৫৪, ৭৯.৯৫, ৮৬.৯৮ এবং ৮১.০১ টাকা।

দেশের সবচেয়ে বড় তেল বিক্রয়কারী সংস্থা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে বুধবার চারটি মেট্রো শহরের মধ্যে জ্বালানির দাম সর্বাধিক মুম্বাই শহরে। দেশজুড়ে পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দাম নিয়ে ব্যঙ্গ চিত্রের মাধ্যমে মোদি সরকারকে কটাক্ষ করছিলেন কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর। ব্যঙ্গচিত্র দেখা গিয়েছে, একটি পেট্রোল পাম্পে যোগগুরু রামদেব শীর্ষাসন করছেন এবং সামনে একটি প্ল্যাকার্ড। যেখানে লেখা প্রতি লিটার ৯০ টাকা। এই চিত্রের সাথে সাথে নিচে মালায়লাম ভাষায় লেখা,’যদি বাবা রামদেবের থেকে যোগাসনের শিক্ষা নেন, তাহলে পেট্রোলের দাম ছ টাকা প্রতি লিটার দেখতে পারেন আপনি’। বাড়তে থাকা পেট্রোল-ডিজেলের দামের জন্য মোদি সরকারকে থারুরের পর কটাক্ষপাত করলেন রাহুলও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026