সম্প্রতি কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন তিনি। তবে এখনও দলের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। রাহুল গান্ধী রাজনীতিতে এক পরিচিত নাম। রাজনীতির ময়দানে তেমন সাফল্য অর্জন না করতে পারলেও বরাবরই খেলার মাঠে সফল তিনি। সম্প্রতি খোশ মেজাজে ক্রিকেট খেলতে দেখা গেল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে।
গত শুক্রবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ভোটপ্রচার শেষে দিল্লি ফিরছিলেন রাহুল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দিল্লিতে না নামতে পারায় প্রায় একশ কিলোমিটার দূরে হরিয়ানার রেওয়ারিতে জরুরি অবতরণ করতে হয় হেলিকপ্টারের। তাঁর নিরাপত্তারক্ষী এবং দলীয় কর্মীরা যখন দিল্লি ফেরার বিকল্প রাস্তার খোঁজে ব্যস্ত, তখনই বাইশ গজে নামতে দেখা যায় কংগ্রেসের পূর্ব সভাপতিকে। রেওয়ারির কেএলপি কলেজের মাঠে একটি ক্রিকেট প্রশিক্ষণ শিবিরের ছাত্রদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায় তাঁকে। কুর্তা-পাজামা পরেই মাঠে নেমে পড়েন তিনি।
সর্বভারতীয় নারী কংগ্রেসের টুইটার পেজে রাহুল গান্ধীর ক্রিকেট খেলার ভিডিওটি পোস্ট করা হয়। ব্যাট হাতে কিছু দুর্দান্ত শট খেলে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। নেটিজেনদের দাবি যে ছোটবেলায় খেলা অভ্যেস না থাকলে কভার ড্রাইভ, স্কোয়্যার কাট, পুলের মতো শট মারা সম্ভব নয়।
খেলার শেষে বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করতেও দেখা যায় তাঁকে। সঙ্গে স্থানীয়দের সঙ্গে সেলফিও তোলেন তিনি। সড়ক পথে দিল্লি ফেরার আগে ওই এলাকায় প্রায় ২০ মিনিট সময় কাটান রাহুল গান্ধী।
এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশন এ ক্লিক করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…