নয়াদিল্লিঃ যতোই হোক প্রিয় প্রতিপক্ষের জন্মদিন বলে কথা সেখানে সোহাগ থাকবে আর বিরাগ থাকবে না? এমন তো হয়না। যেখানে প্রতিদিনই আদায় কাঁচকলার সম্পর্ক বিরেয়াজমান সেখানে আর বিশেষ দিনে কিবা যায় আসে! বাকিদের মতন আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে ভোলেন নি কংগ্রেস প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।
জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি এদিন তার প্রিয় বিরোধিপক্ষ মোদিকে খোঁচা দেওয়ার বিষয় ছিলো বেকারত্ব। এদিন তিনি বেকারত্ব দিবস পালনের বার্তা দিয়েছেন। গতবারই লোকসভার নির্বাচনে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে মোদীর মুখোমুখি হয়েছিলেন তিনি। কিন্তু কার্যত গোহারা হেরেও তিনি দমে যান নি প্রতিদিনই এক একটা নতুন বিষয় নিয়েই মোদিকে খোঁচা দেন রাহুল গান্ধী।
এদিন নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়ে তিনি যেই টুইট করেছিলেন তাতে ঘণ্টা খানেকের মধ্যে ৭৭ হাজার মানুষ টুইটিকে পছন্দ করেছেন। এমনকি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে গুজরাটের সুরাট জুড়ে ৭০ হাজার চারাগাছ লাগানো হচ্ছে এবং ৭০ কিলোগ্রাম লাড্ডু তৈরি সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
এসবের মাঝে রাহুল গান্ধী টুইট করে সাফ জানান, “এটাই কারণ আজকের দেশের যুবশক্তিরা রাষ্ট্রীয় বেরোজগার দিবস পালন করছে। রোজগার ই সম্মান। সরকার আর কতোদিন তা না দিয়ে পেছনে সরে থাকবে?” দুদিন আগেও দেশের পরিযায়ী শ্রমিকদের নিয়ে তিনি মোদিজিকে খোঁচা দেন। বলেন দেশের এতোজন পরিযায়ী শ্রমিক মারা গেলেন তার হিসেব নেই কোথায়। সারা দেশ জানলেও সরকার তা জানেন না, এড়িয়ে গেছেন। এরপরে আজ আবার নরেন্দ্র মোদিকে বাক্যবাণে বেধেন রাহুল গান্ধী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…