সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ক্রিকেটার কে.এল.রাহুলের সম্পর্কে গুঞ্জন ভাসছে বলিউডের বাতাসে। সম্প্রতি এই গুঞ্জনকে আরো উস্কে দিয়ে UNO কার্ড খেলার একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে রাহুল জানিয়েছেন তিনি তাঁর খেলার সঙ্গী আথিয়াকে মিস করছেন। ইতিমধ্যেই এই পোস্টটি ভাইরাল হয়েছে এবং আথিয়া ও রাহুলের সম্পর্ক নিয়ে বলিউডের ধারণাকে মজবুত করেছে। তবে আথিয়ার সঙ্গে আরো কিছু বন্ধুকে ট্যাগ করেছেন রাহুল। কিন্তু নেটিজেনরা মনে করছেন বন্ধুদের আড়ালে আথিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন রাহুল।
এর আগেও থাইল্যান্ডে ছুটি কাটাতে যাওয়ার সময় আথিয়া ও রাহুলের সঙ্গে অন্যান্য বন্ধুরা ছিলেন। অনেকে বলছেন আথিয়া ও রাহুলের সম্পর্ক ‘ধরি মাছ, না ছুঁই পানি’র মতো। কিন্তু আথিয়ার অনুরাগীদের মধ্যে অনেকেই বলেছেন, একটি ছেলে এবং একটি মেয়ের সম্পর্ক যে সবসময় প্রেমের হয়, এই ধারণা সঠিক নয়। এমনও হতে পারে, আথিয়া হয়তো রাহুলের খুব ভালো বন্ধু যিনি রাহুলকে মানসিকভাবে বোঝেন।
আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক হয়েছেন রাহুল। তবে এই মুহূর্তে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের জন্য দেশের বাইরে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার প্রেগনেন্সির কারণে বিসিসিআই-এর বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরে এসেছেন। বিরাট কোহলি শুধুমাত্র ভারতীয় দলের অধিনায়ক নন, তিনি দলের এন্টারটেইনারও বটে। এহেন অধিনায়কের বিহনে এখন ভারতীয় দলের প্লেয়ারদের অবসর সময় কাটছে UNO খেলেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…