রাজ্য

কমিশনের কোপ রাহুলের ওপর! ৪৮ ঘন্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না বিজেপি প্রার্থী

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যেই রাজ্যে চার দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর বাকি চার দফা নির্বাচন। তবে চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী ৪ জন মানুষকে গুলি করার ঘটনা প্রসঙ্গ নিয়ে উত্তাল গোটা বঙ্গ রাজনীতি। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেছেন যে এই হত্যালীলা শাওন নির্দেশে হয়েছে। শীতলকুচি ঘটনা একটি নৃশংস গণহত্যা। আবার এরই মাঝে নির্বাচন কমিশন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘন্টার জন্য প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে গতকাল। তাদের দাবি মমতা তাদের শোকজের উত্তর দেয়নি ঠিক করে। মমতাকে নির্বাচনী প্রচার থেকে ২৪ ঘন্টার জন্য ব্যান করায় কার্যত নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে।

তবে এবার নির্বাচন কমিশন মমতার পর বিজেপি নেতা রাহুল সিনহাকে আজ আগামী ৪৮ ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। আসলে রাহুল সিনহা গতকাল শীতলকুচি ঘটনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। তিনি বলেছিলেন, “শীতলকুচিতে চারজন নয়, আট জনকে গুলি করে মারা উচিত ছিল। আর কেন কেন্দ্রীয় বাহিনী তা করেনি, তার জন্য তাদের শোকজ করা উচিত। কেন্দ্রীয় বাহিনী যা করেছে, ঠিক কাজ করেছে। এছাড়া ১৮ বছরের যে যুবককে গুলি করে মারা হয়েছে তার সম্বন্ধে কথা বলছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা মস্তানরাজ কায়েম করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন।”

রাহুল সিনহার এই বক্তব্যের পর নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিতভাবে তাকে আগামী ৪৮ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার করতে নিষেধ করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, “রাহুল সিনহার মন্তব্য মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে। পাশাপাশি এই মন্তব্যের জেরে রাজ্যে আইন পরিস্থিতির অবনতি ঘটতে পারে। রাহুলের এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও এই মন্তব্যের মাধ্যমে সে তার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026