খেলা

KL Rahul: অস্ত্রপাচারে পুরোপুরি সুস্থ রাহুল, জার্মানিতে নির্জনে সময় কাটাচ্ছেন আথিয়া-রাহুল জুটি

বর্তমানে ভারতীয় দল ইংল্যান্ড সফরে ব্যস্ত রয়েছে। তবে অসুস্থতার জন্য চলতি সফরে ভারতীয় দলের অংশ হতে পারেননি তারকা ক্রিকেটার কে এল রাহুল। ভারতীয় দল বর্তমানে তাকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের উদ্দেশ্যে লড়াই করছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন পূর্বে স্পোর্টস হার্নিয়া অপারেশনের জন্য জার্মানি গিয়েছিলেন রাহুল। ইতিমধ্যে সফলতার সাথে তার অস্ত্র পাচার সম্পন্ন হয়েছে। কে এল রাহুলের দুঃসময়ে তাঁর সঙ্গে গিয়েছিলেন বহুল আলোচিত আথিয়া শেঠি।

বর্তমানে কে এল রাহুল ভারতীয় দলের অংশ না হলেও উঠে এসেছেন সংবাদ শিরোনামে। এর কারণ অবশ্য আর কিছুই নয়, অস্ত্র পাচারের পরে কে এল রাহুল পুরোপুরি সুস্থ হয়ে একাকীত্বে আথিয়া শেঠির সঙ্গে সময় কাটাচ্ছেন সূদূর জার্মানিতে। সুনীল কন্যা আথিয়া শেঠির সঙ্গে কাটানো সময়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ক্রিকেটপ্রেমীদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে রয়েছেন আরেক বলিউড অভিনেত্রী আকাঙ্খা রঞ্জন (Akansha Ranjan)। তিনি তার instagram হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে জার্মানিতে তিনি তাঁর বন্ধু তথা বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি (Athiya Shetty) এবং ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের (KL Rahul) সঙ্গে সময় কাটাচ্ছেন।

বলিউড অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বেশ হাসিখুশি মেজাজে রয়েছেন ভারতীয় সহ অধিনায়ক কে এল রাহুল। শুধুমাত্র আথিয়া শেঠির সঙ্গে নন, আকাঙ্ক্ষা রঞ্জনের সঙ্গেও একাধিক ছবি তুলেছেন কে এল রাহুল। সেইসব ছবি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, চলতি ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে খেলার কথা ছিল কে এল রাহুলের। রোহিত শর্মার সহকারি হিসেবে ভারতীয় দলের দায়িত্ব পেয়েছেন তিনি। কিন্তু অনুশীলনের সময়ই তিনি কুঁচকিতে চোট পান। চিকিৎসার পরিভাষায় এটাকে ‘স্পোর্টস হার্নিয়া’ বলা হয়। সে কারণে তিনি দলের সতীর্থদের সঙ্গে লন্ডন গামী বিমান ধরতে পারেননি। এরপরই জার্মানিতে যান তিনি। অপেক্ষায় এখন জাতীয় দলে কে এল রাহুলের প্রত্যাবর্তন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026