নিউজ

রেল লাইনে ফাটলের কারণে হাওড়ায় ব্যাহত ট্রেন চলাচল, দেরিতে চলছে লোকাল ট্রেন

রেল লাইনে ফাটলের কারণে এবারে হাওড়া শাখায় রেল চলাচল ব্যাহত। হুগলির তারকেশ্বরের কৈকলা স্টেশনের কাছে সম্প্রতি রেল লাইনে ফাটল লক্ষ করা গেছে। সেই কারণে এদিন বেশ অনেক্ষণ ব্যাহত হলো রেল চলাচল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রেল লাইন মেরামত করার কাজ করা হয়। তবে এই ঘটনার কারণে বেশ অনেক্ষণ বন্ধ থাকে রেল চলাচল। বহু ট্রেন চলছে দেরিতে। ফলে স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা

জানা যায়, আজকে সকালে ৫ টা বেজে ৫০ মিনিটে তারকেশ্বর থেকে হাওড়ার ট্রেন ছাড়ে। এই ট্রেন ওই স্টেশনে আসতেই এই ট্রেন লাইনে ফাটলের বিষয়টি ধরা পড়ে। জানা যায়, এই লাইনে দুই পাতের মাঝে ফাঁক বড়ো হয়ে গিয়েছিল। ট্রেন চালক এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তারপরেই রেল কর্তৃপক্ষের তরফ থেকে সেখানে গিয়ে রেল লাইন মেরামতি করা হয়। তার ফলে স্বাভাবিকভাবে লাইনে ট্রেন চলাচলে দেরি হয়। ডাউন লাইনে কাজ চলার কারণে স্বভাবতই রেল দেরিতে চলতে শুরু করে।

সকালে এই ঘটনার কারণে ট্রেন দেরিতে চলতে শুরু করে ৭ টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল বলে জানা যায়। সাড়ে ৭টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয় তবে সব ট্রেন দেরিতে চলে। এখনো সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। এখনো প্রতিটি ট্রেন দেরি করেই চলেছে। তবে আপ লাইনে কোনো সমস্যা নেই। ডাউন লাইনেই শুধুমাত্র সমস্যা হচ্ছে যাত্রীদের। তবে আর কিছুক্ষণের মধ্যে এই সমস্যা পুরোপুরি সমাধান করে ফেলা হবে বলে জানা গিয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026