নিউজ

পরপর অবরোধের জের! এবার এক সপ্তাহ হাওড়া বর্ধমান রুটে চলবে বিশেষ ট্রেন, সিদ্ধান্ত রেলের

হাওড়া বর্ধমান লাইনে দীর্ঘদিন ধরে যাত্রী অসন্তোষের খবর সামনে আসছে। এমনিতেই লাইনের কাজের জন্য বাতিল করা হয়েছিল একাধিক লোকাল এবং কিছু দূরপাল্লার ট্রেন। তার ওপর নিত্যযাত্রীদের অভিযোগ ছিল ট্রেন লেট করে আসছে বা পর্যাপ্ত ব্যবস্থা নেই বা বিশেষ করে লোকাল ট্রেন বন্ধ করা হচ্ছে। অসন্তোষের জেরে বর্ধমানের একাধিক স্টেশনে শেষ কয়েকদিনে দেখা গিয়েছে রেল অবরোধ। আর তারপরেই হাওড়া বর্ধমান রুটে বিশেষ কিছু ট্রেন চালানোর ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ। আজ বুধবার ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকদিন এই রুটে চলবে বিশেষ কিছু ট্রেন।

আসলে ইন্টারলকিং এর কাজ চলছে হাওড়া বর্ধমান ট্রেন রুটের শক্তিগর স্টেশনের কাছে। দীর্ঘক্ষণ ধরে পাওয়ার ব্লক করে কাজ চলছে এবং তার জন্যই বাতিল হচ্ছে বা সময় পিছিয়ে যাচ্ছে একাধিক লোকাল ট্রেনের। নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। এবার তার সমাধানের জন্য বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল। জানা গিয়েছে মেইন লাইনে হাওড়া থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৪:১৫ তে। তারপরের ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৫:২৭, ৬:০৫৮, ১০:০৫, ১১:২৫, দুপুর ২:২০, ২:৫৫, ৩:৩০ এবং বিকেল ৫:০৫ ও রাত ৮:২০ তে। মেমারি স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেনগুলি।

অন্যদিকে, মেমারি স্টেশন থেকে হাওড়ার দিকে প্রথম ট্রেন রওনা দেবে সকাল ৬টা ১০ মিনিটে। তারপর যথাক্রমে ৭টা ১৫, ৮টা ৫০, দুপুর ১২টা, ১টা ২০, বিকেল ৪টে ২০, ৪টে ৫০, ৫টা ২০. সন্ধ্যে সাড়ে ৭টা এবং রাত ৯টা ৪৫ মিনিটে। এই ট্রেনগুলি প্রতিটি হল্ট স্টেশনও দাঁড়াবে। ফলে যাত্রীদের সমস্যার সমাধান হবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। লাইনের কাজের জন্য যাত্রী বিক্ষোভ যে এতটা চরম পর্যায়ে পৌঁছাবে তা কখনোই ভাবতে পারেনি রেল। তাইতো সোম এবং মঙ্গলবার অবরোধ হলে তড়িঘড়ি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026