কেরিয়ার

Railway Group-D: প্রকাশিত হলো রেলওয়ে গ্রুপ-ডি পদের নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন শূন্য পদের সংখ্যা এবং যোগ্যতা

ভারতীয় রেলের তরফ থেকে এবারে চাকরিপ্রার্থীদের জন্য গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ভারতের এই সংস্থার পক্ষ থেকে শূন্য পদ এবং অন্যান্য যাবতীয় তথ্য ইতি মধ্যেই জানানো হয়েছে। এতদিন ধরে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, এই চাকরির জন্য নূন্যতম যোগ্যতা কি রাখা হয়েছে এবং এতে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন।

নোটিফিকেশন নম্বর- 08/2024

পদের নাম- Level-1 (গ্রুপ ডি) ও এখানে মোট শূন্য পদের সংখ্যা- ৩২,৪৩৮ টি। এর মধ্যে পয়েন্টম্যান বি পদের জন্য নেওয়া হবে ৫০৫৮ জন কর্মী, ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ৭৯৯ জন কর্মী, ব্রিজ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ৩০১ জন কর্মী, গ্রুপ ফোর ট্র্যাক মেনটেইনার পদের জন্য নেওয়া হবে ১৩১৮৭ জন কর্মী, P-Way অ্যাসিস্ট্যান্ট পদের জন্য গ্রহণ করা হবে ২৫৭ জন কর্মী, C&W অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ২৫৮৭ জন কর্মী, TRD পদের জন্য নেওয়া হবে ১৩৮১ জন কর্মী, S&T অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ২০১২ জন কর্মী, ডিজেল লোকো শিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ৪২০ জন কর্মী, ইলেকট্রিক্যাল লোকো শিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ৯৫০ জন কর্মী, ইলেকট্রিক্যাল অপারেশন অ্যাসিস্ট্যান্ট এর জন্য নেওয়া হবে ৭৪৪ জন কর্মী, TL &AC অ্যাসিস্ট্যান্ট এর জন্য নেওয়া হবে ১০৪১ জন কর্মী, TL &AC ওয়ার্কশপ এর জন্য নেওয়া হবে ৬২৪ জন কর্মী এবং মেকানিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট এর জন্য গ্রহণ করা হবে ৩০৭৭ জন কর্মী।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা

এই চাকরির জন্য আবেদন করতে গেলে আপনাকে যেকোনো একটি স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও আপনাদের অবশ্যই ITI UNIVERSITY থেকে এই ডিগ্রি গ্রহণ করতে হবে। বিভিন্ন পদের নাম এবং বিবরণ জানার জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করুন। এই চাকরিতে আবেদন করার জন্য বয়স সীমা হতে হবে ১৮ বছর থেকে ৩৬ বছরের মধ্যে। আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় পাবেন।

মাসিক বেতন

কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম ৭ CPC-র অন্তর্গত Pay Level 1 অনুসারে রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োজিত প্রার্থীরা প্রতি মাসে নূন্যতম ১৮,০০০/- টাকা বেতন পাবেন। এর পাশাপাশি রেলওয়ের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও পাবেন কর্মীরা।

আবেদন পদ্ধতি

RRB-র পক্ষ থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে RRB র অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে ইচ্ছুক প্রার্থীদের। এদিনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রেলওয়ে গ্রুপ- ডি পদের অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে। ফর্ম ফিলাপ চলবে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026