কেরিয়ার

Railway Jobs: দশম শ্রেণী পাস করলেই পাবেন রেলওয়েতে মোটা মাইনের চাকরি, আবেদন করুন এইভাবে

দশম পাস পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। যারা দশম শ্রেণী পাস করে ভারতীয় রেলওয়ের কোন চাকরি খুঁজছিলেন, তাদেরকে জানিয়ে রাখি ভারতীয় রেলওয়ে সম্প্রতি অ্যাপ্রেন্টিস পদের জন্য ২০০০ এর বেশি কর্মীকে নিয়োগের ঘোষণা জারি করেছে। এই পদের জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ খুব সামনেই। তাই এখনো পর্যন্ত যে আগ্রহীরা সেন্ট্রাল রেলওয়ের এপ্রেন্টিস পদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেননি তাদের শীঘ্রই এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা উচিত। মুম্বাই, ভূষাঅল, পুনে, নাগপুর, সোলপুর ক্লাসটার এর জন্য গ্রহণ করা হচ্ছে আবেদন। ফিটার ওয়েল্ডার কার্পেন্টার পেন্টার টেলার ইলেকট্রিশিয়ান মেশিনেস্ট সমেত বেশ কিছু তোদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে এবং সম্পূর্ণ শুন্য পদের সংখ্যা ২৪২২।

রেলওয়ে আধিকারিক নোটিফিকেশন থেকে জানা গিয়েছে মুম্বাই ক্লাস্টার এর জন্য ১৬৫৯, ভুসাঅল ক্লাস্টারের জন্য ৪১৮, নাগপুর ক্লাস্টারের জন্য ১১৪, পুনে ক্লাস্টারের জন্য ১৫২, এবং সোলপুর ক্লাস্টারের জন্য ৭৯ পদের জন্য গ্রহণ করা হচ্ছে আবেদন। সম্পূর্ণ মেরিট লিস্টের উপরে ভিত্তি করে এই চাকরি হবে বলে জানিয়েছে ভারতীয় রেল।

যোগ্যতা কি

১০+২ প্যাটার্ন থেকে ১০ম পাস করা প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও, প্রার্থীর প্রাসঙ্গিক ট্রেডে একটি জাতীয় শংসাপত্র থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

এই চাকরির জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট রেলওয়ে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আপনাকে সেখানে গিয়ে সমস্ত বিবরণ জমা করতে হবে। তারপরেই আপনি এই পরীক্ষার জন্য বসতে পারেন।

আবেদনের খরচ

আবেদন করতে হলে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির ব্যক্তিদের ১০০ টাকা খরচ করতে হবে এবং অন্যদিকে এসসিএসটি এবং পিএইচডি ক্যাটেগরির জন্য কোন অতিরিক্ত খরচ লাগবে না। আবেদন শুল্ক আপনাকে দিতে হবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। ১৫ জানুয়ারি পর্যন্ত এই আবেদন আপনি করতে পারবেন। সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করা সম্ভব হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026