আজকালকার দিনে চাকরির অভাব সব জায়গাতেই। অনেক যোগ্যতা থাকলেও নিজের জন্য পারফেক্ট চাকরি খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ছে। তার ওপর যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের কাছে এই কাজ আরও কঠিন। তবে রয়েছে সুসংবাদ। এবার রেল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগের জন্য। রেলের একাধিক শূন্যপদে নিয়োগের জন্য প্রকাশিত এই বিবৃতি যে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর, তা বলার অপেক্ষা রাখে না। উত্তর পশ্চিম রেলওয়ে (NWR) এর অধীনে সহকারী লোকো পাইলট পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে।
এই চাকরির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হবে ৭ এপ্রিল থেকে এবং আবেদন করা যাবে ৬ মে পর্যন্ত। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট rrcjaipur.in-এ গিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, উত্তর পশ্চিম রেলওয়েতে এই নিয়োগ প্রক্রিয়ায় সহকারী লোকো পাইলটের ২৩৮ টি পদে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রার্থীকে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিকের আইটিআই শংসাপত্রসহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ১০ শ্রেণি পাস হতে হবে। একই সাথে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
এই পদগুলিতে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স হল সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য ৪২ বছর, OBC বিভাগে প্রার্থীদের জন্য ৪৫ বছর এবং SC/ST শ্রেণীর প্রার্থীদের জন্য ৪৭ বছর। এই চাকরিতে আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। এই সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই রেলওয়ের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…
ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…
ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…
আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…