Categories: দেশনিউজ

১-লা অক্টোবর থেকেই কার্যকর হতে চলেছে নতুন টাইম টেবিল, কিছু ট্রেনের সময় পরিবর্তন হতে পারে – Indian Railway

সম্প্রতি জানা যাচ্ছে, পহেলা অক্টোবর থেকেই বদলে যেতে চলেছে ভারতীয় রেলওয়ের একাধিক ট্রেনের টাইম টেবিল। গোরখপুর-গোন্ডার পাশাপাশি একাধিক যাত্রীবাহী ও এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই সেই টাইম টেবিল ছাপানো শুরু হয়ে গিয়েছে। সময়সূচী পরিবর্তন হওয়ার পরেই উত্তর-পূর্ব রেলওয়ে ট্রেনের স্টপেজ সিস্টেম ও খাবার সরবরাহ করার ব্যাপারটা দেখছে গুরুত্ব দিয়ে। শোনা যাচ্ছে, এবার থেকে টিকিটেই সমস্ত পরিবর্তিত সময়সূচী প্রদর্শিত করা হবে যাত্রীদের সুবিধার্থে।

উল্লেখ্য লোকো পাইলট, গার্ড বা ট্রেনের ম্যানেজার, স্টেশন মাস্টার, ট্রাফিক ইন্সপেক্টরের পাশাপাশি যাত্রীদের জন্যও টাইম টেবিল প্রিন্ট করানো শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আইআরসিটিসি ট্রেনের সমস্ত সময়সূচী প্রকাশ করবে। পাশাপাশি স্টেশনেও বিস্তারিতভাবে সময়সূচী দেওয়া থাকবে।

উত্তর-পূর্ব রেলওয়ের বন্দে ভারত ট্রেনটিও এই পরিবর্তিত সময়সূচির তালিকায় অন্তর্ভুক্ত। গোরখপুর-গোন্ডা, গোরখপুর, লখনউয়ে চলমান ইন্টারসিটি ও বন্দে ভারতের জন্যও সময়সূচি পরিবর্তিত হয়েছে।

উত্তর-পূর্ব রেলওয়ে বারাবাঙ্কি, গোন্ডা, গোরখপুর, ছাপরা রুটে দ্বিগুণ বিদ্যুতায়ন ও সময়সূচী পরিবর্তন এর অনুমতি দেয়নি। ইতিমধ্যেই ট্রেন বাতিল করেছে সেন্ট্রাল রেলওয়ের। তবে সময়সূচীর ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটেনি। ট্রেনের ট্রাকের ক্ষমতা বৃদ্ধির পরেও গোরক্ষপুর থেকে যাত্রীবাহী ট্রেনগুলি পুরানো সময় মেনেই চলছে।

মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিং জানিয়েছেন, রেলওয়ে বিভাগগুলির ক্ষমতা ও গতি বাড়ানোর পরে সময়সূচি পরিবর্তন করার পরিকল্পনাও রয়েছে তাদের। আর এই সবটাই যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য। তবে এই নতুন টাইম টেবিলে যাত্রীরা ঠিক কতটা সুবিধা পাবেন? তা দেখার বিষয়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026