কলকাতা

ট্রেন চললেও প্ল্যাটফর্মে থাকবে না হকার, রোজগার হারানোর দুশ্চিন্তায় বহু মানুষ

কলকাতা : কেন্দ্র এবং রাজ্যের সম্মিলিত সম্মতি পেলেই ট্রেন চালাবে রেল। আনলক-৪ এ এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোভিড পর্বে রেলও নতুন কিছু নিয়মকানুন জারি করতে চলেছে। এই নিউ নর্মাল বিষয়টি হল এবার থেকে রেলের প্ল্যাটফর্ম থাকবে হকার মুক্ত।

লোকাল ট্রেন চলাচল শুরু হলে, বদলাবে স্টেশন চত্বর। যাত্রীদের যাতায়াতের পথ। প্ল্যাটফর্মে হকারদের প্রবেশও নিষিদ্ধ হতে চলেছে। আনলকের ফোরে মেট্রো, লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেলমন্ত্রক। বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কথা চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেল নিয়ম মানলে, রাজ্যের আপত্তি নেই।

কিন্তু নিয়ম কী হবে? পূর্ব রেল সূত্রে খবর, অফিস টাইমে প্রথমেই খুব বেশি ভিড় হবে না বলে তাদের ধারণা। তবুও, সংক্রমণ রুখতে প্রথম থেকেই ব্লু-প্রিন্ট কার্যকর করা হবে। শিয়ালদহ স্টেশনে বসছে অটোমেটিক থার্মাল স্ক্রিনিং মেশিন৷ শহরতলির স্টেশনে ঢোকা ও বেরনোর পথ আলাদা৷ ঢোকা-বেরনোর পথে নজরদারি করবেন রেলকর্মীরা৷

ডিআরএম, শিয়ালদহ শৈলেন্দ্র প্রতাপ সিং, জানিয়েছেন, ‘‘অটোমেটিক থার্মাল স্ক্যানার থাকবে। যাত্রীদের ঢোকার সময়ই শরীরের তাপমাত্রা পরীক্ষা। তাপমাত্রা বেশি থাকলে অটোমেটিক থার্মাল স্ক্যানার জানান দেবে৷’’ তবে ঘোরতর সমস্যায় পড়তে চলেছেন হকাররা। স্টেশন চত্বরে আপাতত হকারদের প্রবেশ নিষেধ ৷ প্ল্যাটফর্মে কোনও দোকান-গুমটি খুলবে না৷

কোভিড আবহে প্ল্যাটফর্মে দোকান বন্ধ থাকবে। কোনও দোকান খোলা যাবে না। কোভিড পরবর্তী সময়ে এবিষয়ে ভাবনাচিন্তা হবে নতুন করে গ্যালপিং ট্রেন বেশি চলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেলমন্ত্রক।

কিন্তু হকারমুক্ত হলে রেল প্ল্যাটফর্ম চত্বর পরিস্কার থাকবে সন্দেহ নেই। কিন্তু পেটে তান পড়বে বহু মানুষের। যারা সারাজীবন প্ল্যাটফর্মে হকারি করে জীবিকা নির্বাহ করে এসেছে, তাদেরকেও এখন নতুন জীবিকার কথা ভাবতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026