নিউজ

Railway Recruitment 2023: ১৬০০ এর বেশি শূন্যপদে নিয়োগ করছে রেল, এটা হল শেষ তারিখ

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। ভারতের অন্যতম বৃহৎ সরকারি সংস্থা ভারতীয় রেল। দেশের অর্থনীতিতে রেলের ভূমিকা অপরিসীম। রেলে চাকরি পেতে অনেকেই আগ্রহী। সম্প্রতি উত্তর মধ্য রেলে আবেদন চলছে ১৬৬৪ পদে। এই পদগুলিতে আবেদন করতে চাইলে ১৪ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

রেলের চাকরির এই সুযোগে মোট ১৬৬৪ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে মেকানিক্যাল বিভাগে ৩৬৪ জন, ইলেকট্রিক্যাল বিভাগে ৩৩৯ জন, এবং ঝানসি ডিভিশনে ৫২৮ জন এবং আগরা ডিভিশনে ২৯৬ জন। এই পদগুলিতে আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা থাকতে হবে। এই পদগুলিতে আবেদন করতে হলে ১৫ থেকে ২৪ বছর বয়সী হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত।

এই পদগুলিতে নিয়োগের জন্য মাধ্যমিক ও আইটিআই-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। এরপর প্রার্থীদের ডকুমেন্টস যাচাইয়ের জন্য ডাকা হবে। এই পদগুলিতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের RRCPRYJ.ORG ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১৫ নভেম্বর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ডিসেম্বর ২০২৩। এই পদগুলিতে আবেদন করতে হলে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026