Categories: দেশনিউজ

৫ হাজারের বেশি পদে নিয়োগ করছে Indian Railway, কোন কোন পদে হবে নিয়োগ?

দেশজুড়ে এখন চাকরির অভাব। অনেক শিক্ষিত যুবক চাকরির অভাবের কারণে বেকার বসে রয়েছেন। তবে আজকের এই প্রতিবেদন তাদের মুশকিল আসান হবে। চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুখবর। এবার নতুন বছরের শুরুতে নতুন চাকরির ঘোষণা করলো Indian Railway। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে ৫,৬৯৬টি শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রেলের এই চাকরিতে আবেদনের জন্য প্রার্থীদের ১৮ থেকে ৩০ বছর বয়সী হতে হবে এবং দশম শ্রেণি পাস হতে হবে। এছাড়াও, প্রার্থীদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত কেন্দ্র থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, অটোমোবাইল, ইনস্ট্রুমেন্টেশন কিংবা সমতুল্য ট্রেডে আইটিআই-এর শংসাপত্র থাকতে হবে। আবেদনকারীদের ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তবে মহিলা ও সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে আবেদনমূল্য ২৫০ টাকা। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ জানুয়ারি ২০২৪ থেকে এবং শেষ হবে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে।

নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট (CBT), কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট (CBAT), ডকুমেন্ট ভ্যারিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্বাচিত প্রার্থীরা কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি-সহ দেশের একাধিক শহরে কাজের সুযোগ পাবেন। এই নিয়োগের খবরে চাকরিপ্রার্থীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকেই এই পদে আবেদনের জন্য প্রস্তুতি শুরু করেছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026