কেরিয়ার

ভারতীয় রেলের উঁচু পদে চাকরিতে নিয়োগ, মাসিক বেতন ৭৫ হাজার টাকা

পূর্বত্তর সীমান্ত রেলওয়েতে এবারে আলাদা আলাদা পদের জন্য নেওয়া হবে লোক। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তিনসুকিয়া ডিভিশনে কন্ট্রাক্ট মেডিকেল প্র্যাক্টিশনার পদের জন্য এবারে শুরু হয়েছে আবেদন গ্রহণ। এই ভর্তি প্রক্রিয়ায় কন্ট্রাক্ট মেডিকেল প্র্যাক্টিশনারের ৫টি শূন্য পদের জন্য নেওয়া হবে লোক। সব থেকে বড় ব্যাপারটি হলো, এই সমস্ত পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স সীমা রাখা হয়েছে সর্বাধিক ৫৩ বছর। জেনারেল ক্যাটাগরিতে খালি রয়েছে তিনটি পদ, তপশিলি জাতি ক্যাটেগরিতে খালি রয়েছে একটি পদ এবং তপশিলি উপজাতি ক্যাটাগরিতে খালি রয়েছে একটি পদ।

এই নিয়োগ প্রক্রিয়ায় ডিবিআরটি রেলওয়ে হসপিটাপে ৪টি পদ এবং MXN HU হাসপাতালে একটি পদের জন্য নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলতে গেলে যে প্রার্থী আবেদন জানাবেন তার কাছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার মান্যতা প্রাপ্ত সংস্থা থেকে কম করে হলেও একটি এমবিবিএস ডিগ্রী থাকতে হবে এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে এক বছর ভারতের যেকোনো একটি রাজ্য মেডিকেল কাউন্সিলের হাসপাতালে তাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করে ফেলতে হবে।

বয়স সীমার ব্যাপারে বলতে গেলে, ১ জুলাই ২০২২ অনুযায়ী সেই প্রার্থীর সর্বাধিক বয়স হতে হবে ৫৩ বছর। এর বেশি বয়স হলে প্রার্থী আবেদন করতে পারবেন না। তবে, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য দলিত শ্রেণীর জন্য আলাদা করে বয়সের ছাড় এর সুবিধা রয়েছে। এছাড়াও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মী, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত মেডিকেল চিকিৎসকদের জন্য এই বয়স সীমা রাখা হয়েছে ৬৫ বছর। এই সমস্ত পদে যারা চাকরি পাবেন তাদের সর্বাধিক বেতন রাখা হয়েছে ৭৫ হাজার টাকা।

ওয়াক ইন ইন্টারভিউ হবে ২০ জুলাই ২০২২ তারিখে। সিএমএস অথবা এনটিএসকে রেলওয়ে হাসপাতালে সকাল ১১ টার সময় হবে এই ইন্টারভিউ। চাকরিপ্রার্থীরা সমস্ত ধরনের প্রমাণপত্র এবং টেস্টিমনিয়াল নিয়ে সেই ইন্টারভিউ দিতে আসবেন। তার সাথেই তাকে জমা করতে হবে সম্পূর্ণ নিজের হস্তাক্ষরিত একটি আবেদন পত্র এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026