পরিযায়ী শ্রমিকদের থেকে ৩২ লক্ষ টাকার ভাড়া আদায় রেলের
কোভিড ১৯-এর কারণে দীর্ঘদিন ধরে লকডাউন চলছে দেশে। এর ফলে কাজ না হারিয়ে গভীর আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা। তাদের ফিরিয়ে আনতেই ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র। এই স্পেশাল ট্রেনকে ঘিরেই দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
প্রথমে টিকিটের দাম শ্রমিকদের কাছ থেকে আদায় করার কথা ঘোষণা করলেও পরে বিতর্কের মুখে পড়ে তা প্রত্যাহার করে নেয় কেন্দ্র সরকার। এরমধ্যেই জানা গেছে, এর্নাকুলামে আটকে থাকা ওড়িশা ও বিহারের পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার জন্য ৩২ লক্ষ টাকা দিয়েছে রেলকে। সূত্রের খবর, গত রবিবার বিশেষ ট্রেনে এর্নাকুলাম থেকে মোট ৫ হাজার ৫৯২ জন পরিযায়ী শ্রমিক বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
শ্রমিকরা টিকিট প্রতি গড়ে ৫৩০ টাকা করে ব্যয় করেছেন বলে জানা গেছে। এর্নাকুলাম জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন যে, তারা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে অসংরক্ষিত টিকিটের ভাড়া আদায় করেছে। সংগৃহীত মোট অর্থ ভারতীয় রেলের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। প্রসঙ্গত, বিশেষ ট্রেনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরত পাঠাতে একটি নির্দেশিকা জারি করে রেল। সেখানে বলা হয়, স্থানীয় রাজ্য সরকার টিকিট সংগ্রহ করে তা যাত্রীদের হাতে তুলে দেবে এবং টিকিটের ভাড়া আদায় করে তা রেলের হাতে তুলে দেবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…