ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বড় আপডেট, এবারে এই পরিষেবায় পরিবর্তন নিয়ে এল রেল, টিকিট বুক করার আগে জেনে নিন

ভারতের রেল যাত্রীদের জন্য বড় সুখবর। এবারে যাত্রীদের রেল যাত্রা আরো সুখকর করতে চলেছে ভারতীয় রেলওয়ে। তাদের নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছে আইআরসিটিসি। টিকিট বুকিং এর পাশাপাশি যাত্রীদের টিকিটের সাথে খাবার যোগ করতে হয় এমনিতে। যদি টিকিটে খাবার যোগ করা না থাকে তাহলে তারা ট্রেনে যাত্রা করার সময় খাবার কখনোই পাবে না। কিন্তু যদি আপনি কোনভাবে খাবার নিতে ভুলে গিয়ে থাকেন তাহলে এবার আপনাদের জন্য রয়েছে একটা দারুন বিকল্প। এবারে আইআরসিটিসি তাদের নিয়মে কিছু পরিবর্তন করেছে। এরপর থেকে যদি আপনি এখন খাবারের বিকল্প ছাড়া টিকিট বুক করেন, তাহলে পরবর্তীতে খাবার যোগ করতে পারবেন টিকিটের সঙ্গে। আইআরসিটিসি অ্যাপে সম্প্রতি এই বৈশিষ্ট্য আপডেট করা হয়েছে।

যদি আপনাকে ভ্রমণ করতে হয় এবং খাবারের বিকল্প নির্বাচন করতে টিকিট কাটার সময় ভুলে যান তাহলে আপনাকে টিকিটের সঙ্গে খাবার যোগ করার অপশন এই আপডেটের সাথে দিয়েছে irctc। শুধু তাই নয় টিকিট বুক করলে, আপনি এডিট করার অপশন পেয়ে যাবেন একই সাথে। এর সাহায্যে আপনি শেষ পর্যন্ত আপনার খাবার যোগ করতে পারেন অথবা খাবার বাদ দিতে পারেন। আগে কিন্তু যাত্রীদের টিকিট বুক করার পরে খাবার যোগ করার কোনো সুযোগ ছিল না। তবে এখন প্রতিটি যাত্রী তার টিকিটের বিষয়বস্তু পরিবর্তন করে খাবার যোগ করতে পারেন। আর যদি তিনি খাবার যোগ করেন তাহলে অতিরিক্ত অর্থ শুধুমাত্র প্রদান করতে হবে ওই ব্যক্তিকে।

এর পাশাপাশি রেল যাত্রীদের আরামদায়ক সুবিধা দেওয়ার জন্য আইআরসিটিসি বেশকিছু খাবার ডেলিভারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সুইগী থেকে শুরু করে ইট শিওর, জমাটো, পিজ্জা হাট এবং আরো কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে irctc। এদের সাহায্যেও যাত্রীরা খুব সহজেই গরম খাবার পেতে পারেন। আর সব থেকে বড় কথাটা হলো, আপনি যদি টিকিটের সাথে খাবার যোগ করতে কোনভাবে ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাকে বেশ কয়েকবার রিমাইন্ডার দেবে আইআরসিটিসি। ফলে আপনার খাবার যোগ করতে কখনোই ভুল হবে না। তার সাথেই এবারে ভারতীয় রেলওয়েতে চায়ের দাম পরিবর্তন করেছে আইআরসিটিসি। আগে যেখানে ৫০ টাকার কমে চাওয়া পাওয়া যেত না সেখানেই এখন আপনি ১০ টাকাতেও চা পেতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026