Today Trending News

Railway Rules: ট্রেন মিস করার জন্য নতুন নিয়ম চালু করল রেল, এখন থেকে ওই টিকিটে ভ্রমণ করতে পারবেন অন্য ট্রেনে, নিয়ম জানেন কি?

ভারতীয় জনজীবনের লাইফ লাইন তথা ইন্ডিয়ান রেলওয়ে ব্যবহার করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিগত কয়েক যুগ ধরে ভারতের সাধারণ নাগরিকদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিচ্ছে ভারতীয় রেলওয়ে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীর অন্যতম বৃহৎ রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে দৈনিক প্রায় ১৫ কোটি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছান। আর এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করার জন্য ভারতীয় রেলওয়ে দৈনিক প্রায় ১১ হাজারের বেশি লোকাল ট্রেন এবং ৫ হাজারের বেশি এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে থাকে। মূলত, স্বল্প মূল্যে অধিক দূরত্ব ভ্রমণ করা সম্ভব বলেই ভারতীয় রেলওয়ের আরামদায়ক যাত্রা বেছে নেন বেশিরভাগ নাগরিকরাই।

তবে ভারতীয় রেলের এমন অজানা কিছু নিয়ম রয়েছে, যেগুলি আপনার যাত্রা পথকে আরও মনোরম এবং সহজ করে দিতে পারে। যে নিয়মগুলি না জানা থাকলে হাজার হাজার টাকা লোকসানের মুখে পড়তে পারেন আপনিও। যার মধ্যে একটি উল্লেখযোগ্য নিয়ম হলো, নিজের জন্য নির্ধারিত দূরপাল্লার ট্রেন মিস হলে একই টিকিটে অন্য ট্রেনে যাত্রা করতে পারেন যাত্রী। এই নিয়মের সাথে নিঃসন্দেহে আপনারা পরিচিত নন। চলুন ভারতীয় রেলের এই দুর্দান্ত নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

যদি আপনি ট্রাফিক জ্যামের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেশনে পৌঁছাতে না পারেন এবং আপনি আপনার ট্রেনটি মিস করেন, সেক্ষেত্রে আপনার ওই টিকিট ব্যবহার করে অন্য ট্রেনেও আরামদায়ক যাত্রা উপভোগ করতে পারেন আপনি। তবে সেক্ষেত্রে আপনার কাছে সাধারণ শ্রেণীর টিকিট থাকা বাধ্যতামূলক। যদি আপনার কাছে প্রথম শ্রেণীর কিংবা দ্বিতীয় শ্রেণীর এসি কামরার টিকিট থাকে সেক্ষেত্রে আপনি এই সুবিধাটি নিতে পারবেন না। তবে ট্রেন মিস হওয়ার কারণে আপনি অবশ্যই আপনার টাকা ফেরত পাওয়ার জন্য IRCTC অ্যাপে লগ ইন করে টিডিআর ফাইল করতে পারেন। সেক্ষেত্রে রেল আলোচনা সাপেক্ষে আপনাকে আপনার টিকিট মূল্যের কিছু অংশ রিটার্ন দেবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026