Today Trending News

Railway Rules: বৃদ্ধ বাবা-মার জন্য কিভাবে নিচের বার্থে টিকিট কাটবেন? মাথায় রাখুন এই ৪টি সহজ নিয়ম

১৪০ কোটি দেশ ভারতের একটি বৃহত্তম জনসংখ্যা নিত্য যাতায়াতের জন্য নির্ভর করে থাকে ভারতের সবচেয়ে বড় যোগাযোগ নেটওয়ার্ক সিস্টেম তথা ভারতীয় রেলের উপর। দৈনিক যাত্রীদের পরিসংখ্যানটা জানলে এটা ভেবে অবাক হবেন যে, যেকোনো দেশের মোট জনসংখ্যার চেয়েও নিত্য যাত্রার সংখ্যা বেশি। আজ্ঞে হ্যাঁ, লোকাল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে ভারতের প্রায় ১৫ কোটি বেশি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভর করে থাকেন ভারতীয় রেলের উপর। আর এই বিশাল সংখ্যক জনগণকে পরিষেবা দিতে প্রতিদিন প্রায় ১১ হাজার লোকাল ট্রেন এবং ৫ হাজার এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে ভারতীয় রেলওয়ে।

তবে দৈনিক যাত্রী সংখ্যার চেয়েও ট্রেনের সংখ্যা কম হওয়ার কারণে লোকাল ট্রেনের পাশাপাশি রীতিমতো ভিড় লক্ষ্য করা যায় এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও। এমনকি কিছু কিছু এক্সপ্রেস ট্রেনের টিকিট দুই মাস আগে বুকিং করতে হয় যাত্রীদের। তাও নিজের পছন্দ মত আসন পান না যাত্রীরা। বিশেষ করে দ্বিতীয় কিংবা তৃতীয় বার্থে যদি বয়স্ক ব্যক্তিদের আসন সংরক্ষিত হয়, সেক্ষেত্রে প্রভুত সমস্যার সম্মুখীন হতে হয় ওই সমস্ত বয়স্ক ব্যক্তিদের।

আপনি যদি আপনার বয়স্ক বাবা-মার জন্য ট্রেনের সংরক্ষিত আসন বুকিং করতে চান, এবং নিচের বার্থ বুকিং করতে চান, সেক্ষেত্রে কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করলে খুব সহজেই কাজটি করতে পারবেন। প্রথমত, IRCTC-র ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করার জন্য অবশ্যই বয়স্ক কোটা নির্বাচন করবেন। সেক্ষেত্রে নিচের বার্থে টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দ্বিতীয়ত, টিকিট বুকিং করার সময় অবশ্যই ব্যক্তির বয়স উল্লেখ করুন, সে ক্ষেত্রেও নিচের বার্থ পেতে পারেন বয়স্ক ব্যক্তি। তাছাড়া, যাওয়ার দিন স্থির হলেই যত তাড়াতাড়ি সম্ভব টিকেট ক্রয় করে ফেলুন, এতে ট্রেনের বেশিরভাগ টিকিট বুকিং হওয়ার আগেই আপনি আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার নিচের বার্থে টিকিট পেতে অসুবিধা হবে না।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026