নিউজ

লকডাউনে বিশেষ জরুরি পরিষেবা দিচ্ছে রেল

করোনা মোকাবিলায় লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে সমস্ত পরিষেবায়। তবে এই পরিস্থিতিতেও পণ্যবাহী রেলগুলি যেভাবে বিভিন্ন জায়গায় খাদ্যদ্রব্যসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে সেই বিষয়ে মনে করালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি ফেসবুকে এই বিষয়ক একটি ভিডিও পোস্ট করে সেই সমস্ত রেলকর্মীদের স্যালুট জানিয়েছেন, যারা এই বিপদের সময়েও অনবরত পরিষেবা দিয়ে চলেছেন।

উল্লেখযোগ্য, লকডাউন ঘোষিত হওয়ার সময়েই বলা হয়েছিলো দেশের বিভিন্ন প্রান্তে খাদ্যদ্রব্যসহ অতি প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ায় সহায়তা করবে ভারতীয় রেল। পণ্যবাহী ট্রেন চলবে সারা দেশজুড়ে। ইতিমধ্যেই লকডাউনের একমাস পূর্ণ হয়েছে। এখনও পর্যন্ত খাদ্যের অভাবের কথা শোনা যায়নি কোনো অঞ্চল থেকে। এই বিষয়ে রেলের অবদান কতখানি সেই কথাই মনে করালেন রেলমন্ত্রী।

এই ভয়ংকর পরিস্থিতিতেও ভারতীয় রেলের কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন পণ্যবাহী রেল পরিষেবা চালু রাখার জন্য। শত ঝুঁকি নিয়েও সাধারণ মানুষের জীবনের কথা মাথায় রেখে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তারা। তাই তাদের ধন্যবাদ জানাতে এই ভিডিওটি পোস্ট করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026