কলকাতা : নিউ নর্মালে লোকাল ট্রেন চালু হলে ভিড় সামলাতে বিকল্প ব্যবস্থা হতে পারে চক্ররেল। জানা গিয়েছে সেক্ষেত্রে চাপ কমবে শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের। আর সেই কারণেই চক্ররেলের জন্য বাড়ানো হতে পারে ট্রেনের সংখ্যাও। আনলক-৪এ এক এক করে মেট্রো এবং স্কুল খোলার নির্দেশ পেলেও এখনি খুলবে না রেল পরিষেবা।
কলকাতা এবং শহরতলিতে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন৷ শিয়ালদহ এবং বিধান নগরের একাধিক যাত্রী যায় এই ট্রেনে তাই ভিড় না করে চক্র রেল বাড়ালে শহড়ের বিভিন্ন প্রান্তে পৌঁছানোও সম্ভব হবে বলে মত রেল কর্তাদের। তাতে সামাজিক দুরত্বও বজায় রাখা সম্ভব হবে। তার ফলে করোনা সংক্রমণও আগের থেকে বেশী ঠেকানো যাবে বলে জানানো হয়েছে।
কলকাতা এবং শহরতলির রেল স্টেশনগুলিতে মেট্রো স্টেশনের মতো ভিড় নিয়ন্ত্রণ করার পরিকাঠামো নেই৷ তাই কবে থেকে রেল চলবে সেই নিয়ে প্রথম থেকেই থেকে গেছে জড়তা। কিন্তু এরাজ্যে রেলের দুটি শাখার পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখা রেল চালানোর কথা ভাবলেও তা কবে থেকে বাস্তবায়িত করা সম্ভব সেই নিয়ে এখনো কোন কথা হয়নি রাজ্য সরকারের সাথে।
দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয়কুমার মহান্তি কিছুদিন আগেই জানান, “পুজোর আগেই লোকাল ট্রেন চালুর বিষয়ে ভাবনাচিন্তা চলছে। খুব শিগগিরই রাজ্যের সঙ্গে এবিষয়ে বৈঠক করা হবে। বৈঠক করার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। এমনকি ভিড় এড়াতে মেট্রোর মতো লোকাল ট্রেনেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে রেল”।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…