লকডাউনের ফলে গত ২৫শে মার্চ থেকে বন্ধ আছে যাত্রাবাহী ট্রেন চলাচল। এবার বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা শুরু করে দিলো ভারতীয় রেল। রবিবার কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১২ই মে থেকে ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেন চালানো শুরু হবে দেশ জুড়ে। সোমবার বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। আপাতত ১৫ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে দেশ জুড়ে, এমনটাই জানানো হয়েছে। ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
জানানো হয়েছে ট্রেন গুলি নিউ দিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, মাদগাঁও, মুম্বই সেন্ট্রাল এবং জম্মু তাওয়ি স্টেশনে যাবে। এই ট্রেনের টিকিট কেবলমাত্র আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই বুকিং করা যাবে। এমনটাই জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফে।
রেল স্টেশন থেকে কোনো টিকিট দেওয়া হবে না, টিকিট অনলাইনেই বুকিং করতে হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। এর আগে রেলের তরফে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর কথা বলেছিল। এবার যাত্রীবাহী ট্রেন চালু করতে চলেছে রেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…