সোমবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মন্ত্রণালয় আরপিএফ-কে সংগঠিত গ্রুপ ‘এ’ পদমর্যাদা দিয়েছে এবং এর নতুন নামকরণ করেছে। জানা গেছে, রেলওয়ে বোর্ড তাদের সুরক্ষা বাহিনী রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এর নাম পরিবর্তন হয়েছে। আগের আরপিএফ নাম পরিবর্তন করে এখন ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস বা আইআরপিএফএস। ভারতীয় সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আরপিএফ-কে এই স্ট্যাটাস প্রদান ও নাম পরিবর্তনের নির্দেশিকা জারি করে সোমবার।
‘সম্মানীয় আদালতের রায়কে মর্যাদা দিয়ে আরপিএফ-কে গ্রুপ ‘এ’ স্ট্যাটাস দেওয়ার বিষয়টি ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আরপিএফ-এর নাম পরিবর্তন করে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস রাখা হয়েছে।’ এমনই জানানো হয়েছে ওই নির্দেশিকায়। অন্যান্য সরকারি সুরক্ষা বাহিনীর সঙ্গে আর্থিক বৈষম্যের সামঞ্জস্য আনতে গত জুলাইয়ে আরপিএফ-কে গ্রুপ ‘এ’ পদমর্যাদায় উন্নীত করার বিষয়টি ক্যাবিনেটে পাস হয়।
আরও পড়ুন : নতুন বছরে চন্দ্রায়ণ-৩ চাঁদে অবতরণ করবে ভারত, জানাল কেন্দ্র সরকার
সূত্রের খবর, সরকার অ-কার্যকরী আপগ্রেডেশন অনুদানের ক্ষেত্রে “সর্বোচ্চ অগ্রাধিকার” দেবে। যার ফলে আইআরপিএফএস কর্মীরা দারুণ ভাবে উপকৃত হবেন বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…