ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

রেলস্টেশনে আপনার দোকান খুলতে চান? কিভাবে করবেন এই কাজ? জানুন বিস্তারিত – INDIAN RAILWAYS

রেলে চাকরি পাওয়া আজকের দিনে সবারই স্বপ্ন। এটি এমন একটি সরকারী বিভাগ যেখানে প্রায় ১৪ লক্ষ লোক কাজ করে। বলতে গেলে ভারতীয় রেলওয়ে কর্মসংস্থানের মধ্যে ভারতের সবথেকে ভালো সরকারি মাধ্যম। তবে, শুধু সরকারি চাকরি নয়, রেল স্টেশনের উপরে অনেকেই নির্ভর করে থাকেন প্রতিদিন। দিন আনা দিন খাওয়া থেকে শুরু করে অনেকেই এই ধরনের স্টেশনের উপরে নির্ভর করেন প্রতিদিনের আয় করার জন্য। প্রতিটি রেলস্টেশনে আপনি খাবার এবং অন্যান্য জিনিস বিক্রির অনেক দোকান পাবেন। হকারও অনেকেই আছেন যারা এইসব দোকানের মাধ্যমেই আয় করেন। এসব দোকান থেকে মানুষ লাখ লাখ টাকা আয় করে। আপনিও যদি আপনার নিজের ব্যবসা শুরু করতে চান তাহলে এই নিবন্ধটি আপনার জন্য। আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক যে, কিভাবে আপনি রেল স্টেশনগুলিতে খাবারের স্টল খোলার জন্য দরপত্রের আবেদন করতে পারেন৷ এটার জন্য আপনার খরচ কত হবে কিংবা স্টেশনে আপনি কিভাবে এই কাজ শুরু করতে পারবেন।

ট্রেনে ক্যাটারিং টেন্ডার খোলার এবং যাত্রীদের প্রয়োজনে রেল স্টেশনগুলিতে খাবারের স্টল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলার একটি প্রক্রিয়া রয়েছে। ভারতীয় রেল এর জন্য একটি টেন্ডার জারি করে, যার জন্য আবেদন করে দোকান স্থাপনের লাইসেন্স পাওয়া যায়। রেলস্টেশনের বিভিন্ন স্টলের দাম নির্ভর করে দোকানের ধরনের ওপর। এর জন্য, রেলওয়ে আপনাকে দোকানের আকার এবং অবস্থান অনুযায়ী চার্জ করবে। সাধারণত, একটি বইয়ের স্টল, চা-কফি স্টল এবং খাবারের স্টল খুলতে আনুমানিক খরচ হতে পারে প্রায় ৪০ হাজার থেকে ৩ লাখ টাকা।

যাইহোক, শহর এবং আশেপাশে অবস্থিত স্টেশনের উপর নির্ভর করে এই স্টলের দাম। যদি শহরের স্টেশন হয় তাহলে এই খরচ বেশি হবে। আবার গ্রামের দিকের স্টেশন হলে আপনার খরচ কম হবে। ভারতীয় রেলওয়ে অনেক স্টেশনে অনেক ছোট স্টলও স্থাপন করার পারমিশন জারি করে যার ভাড়া এবং খরচ কম। অন্যদিকে, IRCTC ভারতীয় রেলওয়েতে ক্যাটারিং সুবিধাগুলিও পরিচালনা করে। IRCTC কিন্তু রেলওয়ে স্টেশনে উপলব্ধ খাবারের দাম নির্ধারণ করে। এর সাথে সম্পর্কিত মেনু, খাবারের হার ইত্যাদি নির্ধারণ করে এই কেন্দ্রীয় সংস্থাটি। আইআরসিটি এখন নিজেই জনহার কেন্দ্র, ফুড প্লাজা, ফুড কোর্ট, ফাস্ট ফুড ইউনিট, ই-ক্যাটারিং ইত্যাদিতে কাজ করে। এই পরিস্থিতিতে, আপনাকে আইআরসিটিসি থেকেই এই তথ্য পেতে হবে।

রেলস্টেশনে খাবারের স্টল বা অন্য কোনও স্টল খুলতে দোকানদারের কাছে অবশ্যই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি থাকতে হবে। টেন্ডার বিভাগে গিয়ে সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশনে খাবারের স্টলের প্রাপ্যতা সম্পর্কে তথ্য নিয়ে আবেদন করে ফেলুন। তারপরেই শুরু করে ফেলুন আপনার স্বপ্নের ব্যবসা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026