নিউজ

রেলওয়ে বদলে দিল টিকিট বুকিংয়ের পদ্ধতি, জেনে নিন নাহলে পড়তে হবে বিপদে

যদি আপনিও ট্রেন সফর করেন এবং আপনিও অনলাইনে টিকিট বুকিং করতে অভ্যস্ত থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বড় আপডেট। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন, আইআরসিটিসি সম্প্রতি এই রেলের টিকিট বুকিং নিয়ে একটা বড় আপডেট নিয়ে এসেছে। এই নতুন আপডেট অনুসারে আপনি এবার থেকে আগের থেকেও বেশি সংখ্যায় ট্রেনের টিকিট বুক করতে পারবেন।

আপনারা হয়তো সকলেই জানেন, আইআরসিটিসি ওয়েবসাইট এবং তাদের সিস্টেমের ব্যাপারে অনেকেই অনেক কথা জানেন না। এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দেব আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে আপনারা প্রতি মাসে কয়টি টিকিট করতে পারবেন বুক।

আপনাদের জানিয়ে রাখি, এবার আপনারা আগের থেকে অনেক বেশি টিকিট প্রতি মাসে বুক করতে পারবেন নিজের আইআরসিটিসি একাউন্ট থেকে। তবে এর জন্য কিন্তু আপনাকে প্রথমে নিজের একাউন্টের সাথে আধার কার্ড যুক্ত করতে হবে। তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে ১২টি টিকিট বুক করতে পারবেন নিজের আইআরসিটিসি একাউন্ট থেকে। এই নতুন টিকিট বুকিং এর সুবিধা পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই নিজের আধার কার্ডের সঙ্গে আইআরসিটিসি একাউন্ট যুক্ত করতে হবেই।

এবার প্রশ্ন উঠছে, কিভাবে নিজের আইআরসিটিসি একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন আপনি। এর জন্য আপনাকে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

1. প্রথমে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট http://irctc.co.in – এ যান ।

2. এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টে লগইন করতে হবে।

3. এখানে হোম পেজে, আপনাকে ‘My Account’ অপশনে ‘Link Your Aadhaar’-এ ক্লিক করতে হবে।

4. এরপরে, আপনাকে আপনার আধার কার্ডে থাকা তথ্য লিখতে হবে, যেমন নাম, আধার নম্বর এবং ভার্চুয়াল আইডি। তারপরে চেক বক্সে যান এবং ‘Send OTP’ বিকল্পটি নির্বাচন করুন।

5. এর পরে, আপনার রেজিষ্টার করা মোবাইল নম্বরে OTP যাবে, যা আপনাকে লিখতে হবে এবং OTP ভেরিফাই করতে হবে। এরপরে আপনার KYC সম্পূর্ণ হবে।

6. KYC সম্পূর্ণ হওয়ার পরে, আপনার আধার IRCTC অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হবে।

7. এর পরে আপনি স্ক্রিনে নিশ্চিতকরণ লিঙ্কও পাবেন।

8. এরপরে, একবার আপনাকে IRCTC থেকে লগ আউট করতে হবে এবং IRCTC ওয়েবসাইটে আবার লগ ইন করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026