টলিউড

Raima-Nikhil: টলিপাড়ায় নতুন বন্ধুত্ব! বন্ধুর সমস্যা ঝেরে ফেলার কথা বলতেই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ রাইমার

নিখিল জৈন পেশায় একজন নামী বস্ত্র ব্যবসায়ী হলেও আজ তিনি টলিপাড়ায় সুপরিচিত নাম। বিগত বেশ কিছু মাস ধরে তাঁর কর্মজীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নেটিজেনদের ড্রয়িংরুমের মুচমুচে গসিপ। চায়ের দোকান হোক কিংবা স্টুডিয়ো পাড়ার মেকআপ রুমেও নিখিলকে নিয়ে শুরু হয় চর্চা। কারণ, তিনি টলিউড অভিনেত্রী নুসরত জাহানের প্রাক্তন। নুসরত এখন অন্তঃসত্ত্বা, এই খবর প্রকাশ্যে আসতে নিখিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সন্তানের বাবা তিনি নন।

অন্যদিকে নুসরতও জানিয়েছেন নিখিল তাঁর আইনত স্বামী নন, শুধুমাত্র ‘সহবাস সঙ্গী’। এরপরই নিখিল প্রশ্ন তুলেছেন, ডেস্টিনেশন ওয়েডিং বলে যা দাবি করা হয়েছিল বছর দুয়েক আগে, তা ঠিক কী ছিল? তবে এর উত্তর পাওয়া যায়নি। নিখিল ও নিজের প্রাক্তনের কাছ থেকে মুক্তি পেতে দেওয়ানি মামলাও রজু করেছেন। নুসরত এই বিয়ে না মানলেও তিনি এই বিয়ে মেনেছেন। এখন দুজনের দুটি পথ গেছে বেঁকে। বিগত কয়েক মাসে নিখিলের জীবনে চলেছে অনেক ঝড়।

তবে নিজের জীবনের বইতে নুসরত অধ্যায়কে জীবন থেকে মুছে ফেলে তিনি নিজের ব্যবসার কাযে মন দিয়েছেন। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। প্রতিদিন নিজের জীবন দর্শনের নানান কথা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তুলে ধরেন নিখিল। আর এই ব্যবসায়ীর ফলোয়ার সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। এমনকি বহু নারী হৃদয়ে জায়গা করে নিয়েছে নিখিল।

এর মাঝেই বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রাম পোস্টে কুল লুক পোস্ট করলেন। নিখিলের পরনে মার্কিনী ফ্যাশন ব্র্যান্ড ক্যালভিন ক্লেইনের কালো রঙা টি-শার্ট। চোখে সানগ্লাস আর চাপ দাড়িতে আবেদনময় ভঙ্গিতে পোজ দিচ্ছেন নিখিল। এই পোস্টের ক্যপশানে লিখলেন, ‘আমার সমস্ত সমস্যার সাবস্ক্রিপশন বাতিল করছি। হ্যাশট্যাগে যোগ করেছেন #newbeats #newbeginnings #beastmode #focus #powerofpositivity #karma। তবে নিখিলের এই পোস্টে অনেকে ভালোবাসা জানিয়েছেন। তবে একজনের মন্তব্য চোখে পড়ার মত। নিখিলের এই কুল লুকে মন্তব্য করেছেন সুচিত্রা সেনের নাতনি রাইমা সেম। অভিনেত্রী নিখিলের পোস্টে লিখেছেন, ‘ব্যাক’ আর জুড়ে দিয়েছেন, রেসিং হ্যান্ড ইমোজি। অর্থাৎ নিখিলের ফিরে আসার আনন্দে ভেসেছেন রাইমা। তবে নিখিলের প্রত্যাবর্তন কিসের ইঙ্গিত দিচ্ছে? ঠিক কোথায় ফেরবার কথা বললেন রাইমা? তা স্পষ্ট নয়। তবে নিখিলের পোস্ট ভাইরাল।  

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026