নিউজ

Rain alert: ধেয়ে আসছে ঘন কালো মেঘ, এবারে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গের এই জেলাগুলিতে

আজ সকাল থেকে কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশের মুখ ভার। সকাল থেকেই কোথাও বৃষ্টি চলছে অনবরত আবার কোথাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখনো কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত এরকমই আবহাওয়া বিরাজ করবে। তবে, সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে।

কলকাতা এবং দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় সপ্তাহের শেষ দুই দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁরুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল। ঘন্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায়। বিশেষত উত্তরবঙ্গের একেবারে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া উন্নতি হতে পারে। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় বৃষ্টি হতে পারে আগামীকাল। তবে, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে সব জেলাতেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026