নিউজ

Rain alert: আর দুদিন পর থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে কালবৈশাখীর ঝড়, জারি করে দেওয়া হলো হলুদ সতর্কতা

আবহাওয়ার বুলেটির অনুযায়ী ৯ এপ্রিল রবিবার বজ্রবিদ্যুৎসহ ভারী বিশ্বাস সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এদিকে সেদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর কারণে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ৯ এপ্রিল রবিবার বজ্র ঝড় আসতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

মোটের উপর এদিন আবহাওয়ার শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে তেমন একটা নেই। এদিকে ১০ তারিখও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্র বিদ্যুৎ চমকাতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। তবে সেভাবে তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা ছিল কলকাতায়। তবে ঝড় বৃষ্টি তেমন একটা হয়নি। আজ শহরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতা এবং তার আশে পাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুটি তাপমাত্রাই ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026