নিউজ

কমলা এবং হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, কতটা ভয়ংকর হবে আবহাওয়া?

বর্ষার বৃষ্টিতে যেন একেবারে কর্দমাক্ত অবস্থা উত্তরবঙ্গের। যখন তখন বৃষ্টি নামছে উত্তরের প্রায় প্রত্যেকটি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় এখন উত্তরবঙ্গের নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। যখন তখন পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করেছে এবং দৃশ্যমানতা অনেকটা কমে গেছে। সমতলের নদী সংলগ্ন এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে গৌড়বঙ্গের তিনটি জেলাতেও। আগামী তিন দিন ধরে উত্তরবঙ্গের একাধিক জায়গায় লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ভোটের দিন কি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে? এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন ভোটের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। যেহেতু পাঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে তাই এই মৌসুমী অক্ষরেখার জন্য বৃষ্টিপাত হবার সম্ভাবনা প্রবল। মৌসুমী বা নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর দিকে অগ্রসর হতে থাকবে বলে তাদের ধারণা রয়েছে। সেই কারণে বর্ষার বৃষ্টি হলেও হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের এলাকা এবং গৌড়বঙ্গে মৌসুমী বায়ুর কারণে ব্যাপক বৃষ্টি হবে

নির্বাচনের দিন বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে প্রত্যেকটি জেলা প্রশাসনকে প্রয়োজন মত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যেই সেই মত প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে প্রতিটি জেলায়। ভোটারদের যাতে ভিজতে না হয় তার জন্য প্রত্যেকটি বুথের সামনে ত্রিপল টাঙানো হয়েছে। এছাড়াও প্যান্ডেল করার নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে সমস্ত জায়গায় নদী রয়েছে সেখানে নজর রাখার কথা বলা হয়েছে জেলা প্রশাসনকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026