রাজ্য

Rain Forecast Weather: শিরশিরে হাওয়ার মধ্যে টানা তিন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ভোর রাতের দিকে ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। এমন আবহে আরো একবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহের শেষে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, আলিপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, দমদমে তাপমাত্রা ১৬.২ ডিগ্রী সেলসিয়াস, উলুবেরিয়াতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৪.৪ ডিগ্রি, বাঁকুড়ায় ১৬.১ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি, ক্যানিংয়ে ১৬ ডিগ্রি, বর্ধমানে ১৪.৮ ডিগ্রি, পানাগড়ে ১৫.৬ ডিগ্রি, পুরুলিয়ায় ১১.৫ ডিগ্রি, ঝাড়গ্রামে ১৩.৫ ডিগ্রি, কল্যাণীতে ১৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটা কমেছে। এই মুহূর্তে দার্জিলিঙে উত্তরবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৬ ডিগ্রিতে, কালিম্পং তাপমাত্রা চলছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

কোন কোন জেলায় বৃষ্টি?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস বলছে, আজ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই মুহূর্তে এক্ষুনি বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু একই রকম তাপমাত্রা বিরাজ করবে।

কেমন থাকবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে তাপমাত্রা। আগামী ৩ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা  হেরফের হবে না।

কলকাতায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৪৯ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026