নিউজ

Weather Forecast: কিছুক্ষণের মধ্যেই আসছে ঝেঁপে বৃষ্টি, টানা ৩ দিন ধরে ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ এই জেলাগুলি

এ বছর এপ্রিল জুড়ে রেকর্ড গরম (Weather Update) লক্ষ্য করা গিয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ চড়েছিল ৪০ ডিগ্রি। বেশ কিছু জেলায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা। প্রচণ্ড তাপপ্রবাহে জ্বালাপোড়া পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মাঝে কয়েকদিনের একটানা ঝড় বৃষ্টিতে ভয়াবহ দাবদাহ থেকে মুক্তি পেয়েছিল রাজ্যের মানুষ। এমনকি তাপমাত্রাও নেমে এসেছিল স্বাভাবিকের নীচে। কিন্তু ঝড়বৃষ্টি কমতেই পরিস্থিতি ফের চরমের দিকে এগোচ্ছে। বুধবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু জেলায় ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এমতাবস্থায় আবারও বৃষ্টির আশায় দিন গোনা শুরু করেছে বঙ্গবাসী।

তবে জৈষ্ঠ্যের শুরুতেই রাজ্যবাসীকে আশার খবর শোনালো হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে। আর সোম, মঙ্গল এবং বুধবার তিনদিন কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

তবে সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৩-৪ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ৩-৪ ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে। উত্তরের জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়ার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে। অন্যদিকে শনি, রবি এবং সোমবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যান্য জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

এদিকে এ বছর সময়ের আগেই প্রবেশ করছে বর্ষা। ১৯ মে রবিবার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে অনুমান হাওয়া অফিসের। সাধারণত আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি দিন ঠিক করে মৌসুমী বায়ু প্রবেশ করার। এই হিসেব মতো আন্দামানে নিকোবরে মৌসুমী বায়ু প্রবেশের দিন নির্ধারিত হয়েছে ২২ মে। ভারতের মূল ভূখন্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার দিন ১ জুন। আর সারা ভারতে মৌসুমী বায়ু পৌঁছানোর কথা রয়েছে ৮ জুলাইয়ের মধ্যেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026