উত্তরবঙ্গে বৃষ্টি চলছে একদম মুষুলধারে। তিস্তা নদী সহ অন্যান্য নদী প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। তাই সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা আছে। এদিকে আগামী ২-৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা আছে। আবার পূর্ব বর্ধমানের বিক্ষিপ্ত এলাকাতে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গল ও বুধবারেও দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস।
রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং অলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…