বুধবার পর্যন্ত ঝেপে বৃষ্টি, আজ দক্ষিণবঙ্গের ৩ জেলায় বর্ষণের সম্ভাবনা

পশ্চিমবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য অনেকটাই আলাদা। আলিপুর আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমবে। কিন্তু তারপরে আবারো বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের পারদ। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থামছে না। দক্ষিণবঙ্গের তেমন একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে। তবে আবারও বুধবার বা বৃহস্পতিবার এর দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের। আজ থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। আজ (শনিবার) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

অন্যদিকে এই তীব্র দাবদাহের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য রয়েছে কিছুটা সুখবর। আলিপুর আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এছাড়াও পরবর্তী তিন চার দিনের মধ্যে কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারপর থেকে তাপমাত্রার পারদ আবার বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আজও কালবৈশাখীর সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলবে না

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026