Weather Upadte: আর মাত্র কিছুক্ষনের অপেক্ষা, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই ৬ জেলা, জেনে নিন আজকের আবহাওয়া

ক্রমে বাড়ছে তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতা—দুয়ে মিলে দক্ষিণবঙ্গের জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তবে এই গরমে খানিকটা স্বস্তির সম্ভাবনা দেখাচ্ছে হাওয়া অফিস। আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। সঙ্গে দমকা হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

আজ, শুক্রবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে বলেও জানানো হয়েছে।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে ‘হলুদ সতর্কতা’। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেখানে ঝড়ের বেগ থাকবে প্রায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা।

বৃষ্টির প্রভাব তাপমাত্রায় কেমন হবে?

আজকের বৃষ্টির ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে গরমের প্রকোপ যে খুব একটা কমবে, এমনটা এখনই বলা যাচ্ছে না।

উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন?

এদিকে উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে। সেই কারণে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বর্ষার শুরু হলেও ভারী বৃষ্টিপাতের কোনো তৎক্ষণাৎ সম্ভাবনা এখনই নেই।

বর্ষা কবে পুরোপুরি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে?

এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেনি। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যভাগ থেকে বর্ষা ধীরে ধীরে রাজ্যের দক্ষিণাংশে ঢুকতে পারে। এর ফলে আগামী সপ্তাহ থেকে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমে হাঁসফাঁস অবস্থা হলেও বৃষ্টির পূর্বাভাস কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিচ্ছে। এখন অপেক্ষা বর্ষার পূর্ণ প্রবেশের। ততদিন পর্যন্ত ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার মাঝে চলবে দক্ষিণবঙ্গের ‘ভ্যাপসা’ লড়াই।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026