নিউজ

কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই জেলা গুলি হলো, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদীয়া এবং মুর্শিদাবাদ। আজ সকাল থেকেই অস্বস্তিকর গরম এই জেলাগুলিতে। সন্ধ্যার পর বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলবে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস জানাচ্ছে বিহার ও ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত আছে, সেটা শক্তিশালী হতে পারে। দক্ষিণের জেলা গুলিতে আজ সকাল থেকে তাপমাত্রা ২৫-৩০ এর আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। কলকাতার আশেপাশের এলাকায় আজ সকালের তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। আজ সকালে ডায়মন্ড হারবারের তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। দমদমের তাপমাত্রা সকালে ছিল ২৫ ডিগ্রির আশেপাশে, বেলা বাড়তেই তা পৌঁছে যায় ৩০ এর উপর। বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা আরও বাড়বে ফলে গরমও বাড়বে।

বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৮৬ শতাংশের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়নি বললেই চলে। ফলে গরম বেড়েছে, তবে আজ সন্ধ্যার পর বৃষ্টির প্রভাবে গরম কমতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026