নিউজ

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু ব্যাপক বৃষ্টি

ফের রাজ্যে শুরু বৃষ্টিপাত। কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলাতে বিকেল থেকেই আকাশ মেঘলা। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামী ৪৮-৭২ ঘন্টায়। এর সাথেই ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়েরও সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গের জেলা গুলিতে আগামী রবি ও সোমবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ এবং বিহারে আছে জোড়া ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্প থাকবে অনেকটাই বেশি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে আগামী কয়েকদিন। বাংলাদেশ এবং বিহারের এই দুই ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে।

আগামী ৭২ ঘন্টায় আবার কালবৈশাখী হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। গতকাল থেকেই কলকাতার স্বাভাবিক তাপমাত্রা বেশ খানিকটা নিচে নেমে গিয়েছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। আজ সকালে কলকাতা সহ আশেপাশের অঞ্চল গুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026