নিউজ

Weather Update: ঠিক সময়েই ঢুকছে বর্ষা, ভ্যাপসা গরম কমিয়ে প্রবল ঝড়বৃষ্টিতে ভাসবে এই তিন জেলা

ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিতেই রাজ্যে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ (Weather Update)। বৃষ্টি বন্ধ হতেই ভ্যাপসা গরমে সেদ্ধ হওয়ার জোগাড় বঙ্গবাসীর। তবে আর বেশিদিন সহ্য করতে হবে না এই পরিস্থিতি। জুন মাসের শুরু থেকেই বড় পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়ায়। মিলবে অস্বস্তিকর গরম থেকে মুক্তি। বৃহস্পতিবারও একাধিক জেলায় থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।

রবিবার এবং সোমবার তাণ্ডব দেখিয়ে রিমাল বিদায় নিয়েছে বটে, তবে বাতাসে ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের জেরে বাড়ছে আর্দ্রতাজনক অস্বস্তি। তবে আবহাওয়া দফতরের তরফে এও জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্বরান্বিত হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বামু। রিমালের টানে অনেকটাই এগিয়ে এসেছে বর্ষা। মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের অধিকাংশ অংশে পৌঁছাতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ১ জুন কেরলে প্রবেশ করতে চলেছে বর্ষা।

বাংলায় সাধারণত বর্ষা প্রবেশ করে ১০ জুন। তবে আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, এখনও এ বিষয়ে কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপরে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও জুনের প্রথমে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ রয়েছে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৯ শতাংশ। এদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে শুক্রবার পর্যন্ত চলতে পারে ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং এও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে অন্য জেলাগুলিতে বাড়বে অস্বস্তি।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026